Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

বিশ্ব বসুন্ধরা দিবসে সারা পৃথিবীর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগও সারাদিন ব্যাপী জেলার তিনটি অন্যতম প্রধান নদী হুগলি,রসুলপুর এবং হলদিতে নদীবক্ষে সচেতনতা যাত্রা

বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে,পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগের উদ‍্যোগে নদীপথে সচেতনতা অভিযান*বিশ্ব বসুন্ধরা দিবসে সারা পৃথিবীর সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগও সারাদিন ব্যাপী জেলার তিনটি অন্যতম প্রধান নদী হুগলি,রসুলপুর এবং হলদি…

 


বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে,পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগের উদ‍্যোগে নদীপথে সচেতনতা অভিযান*

বিশ্ব বসুন্ধরা দিবসে সারা পৃথিবীর সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগও সারাদিন ব্যাপী জেলার তিনটি অন্যতম প্রধান নদী হুগলি,রসুলপুর এবং হলদিতে 

নদীবক্ষে সচেতনতা যাত্রার মাধ্যমে এবং স্থানীয় শিল্পীদের পরিবেশ বিষয়ক গান পরিবেশনের মধ্য দিয়ে ভবিষ্যতের সুন্দর পৃথিবী ও দূষণমুক্ত পরিবেশের বার্তা দিতে উদ্যোগী হয়।এই অভিযান যাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য বনপাল,পশ্চিমাঞ্চল ড.অশোক প্রতাপ সিং,পূর্ব মেদিনীপুরের বিভাগীয় বন আধিকারিক ড.অনুপম খান এবং জেলার বন বিভাগের আধিকারিক ও কর্মীবৃন্দ।এছাড়াও স্থানীয় কিছু পরিবেশপ্রেমী সংগঠনের সদস‍্যরাও এই অভিযান যাত্রায় সামিল হয়।

শুক্রবার সকালে যাত্রা শুরু হয় হলদিয়া টাউনশিপ ফেরিঘাট থেকে,এরপর কেন্দামারী চর,কাঁটাখালি, ভাঙাবেড়িয়া,রসুলপুর,পেটুয়া ঘাট অতিক্রম করে 68 কিলোমিটার যাত্রাপথ বেয়ে আবার হলদিয়া ফেরিঘাটে ফিরে আসে।প্রতিটি ফেরিঘাটে যাত্রীদের সচেতন করার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিয়ে নদী তীরবর্তী গ্রাম গুলিতেও চলে সচেতনতার শিবির ও চারাগাছ বিতরণ। 

এবং পরিবেশ রক্ষার প্রেক্ষাপটে লোকগীতি ও শ্রুতিনাটকের আয়োজন করা হয়।

No comments