প্রতীক কুমার মাইতির মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।তিনি মহিষাদল ব্লকের গড়কমলপুর গ্রামের বাসিন্দা ছিলেন।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির প্রাক্তন সদস্য ও ছিলেন।মহিষাদলের সাহিত্য ও সংস্কৃতি চর্চার সর্বজনের …
প্রতীক কুমার মাইতির মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।তিনি মহিষাদল ব্লকের গড়কমলপুর গ্রামের বাসিন্দা ছিলেন।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির প্রাক্তন সদস্য ও ছিলেন।
মহিষাদলের সাহিত্য ও সংস্কৃতি চর্চার সর্বজনের প্রিয় মানুষ প্রতীক কুমার মাইতি আজ দুপুর ১টার সময় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবার সূত্রে খবর কয়েকদিন ধরে প্রতীক বাবুর শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। আজ দুপুর বেলায় বাড়ির বাথরুমে যান ।সেখানেই স্ট্রোক অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । তিনি দীর্ঘদিন ধরে মহিষাদল বিজ্ঞান কেন্দ্রের সদস্য ছিলেন ।। মহিষাদল বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক তথা মহিষাদলের বিশিষ্ট চিকিৎসক ডা: সুব্রত কুমার মাইতি বলেন, তিনি আর ওজানান এক সময় প্রতীক বাবু রাজা দেবপ্রসাদ গর্গের সঙ্গীত চর্চার শিষ্য ছিলেন । তিনি একজন লেখক ছিলেন। তাঁর লেখা সাহিত্য, উপন্যাস, গল্প-কবিতার অনেক বই প্রকাশিত হয়েছে। এক সময় প্রতীক বাবু ,মহিষাদল রাজ হাই স্কুল-- এর পরিচালন কমিটির সদস্য ও ছিলেন।

No comments