Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

এগরার শীপুর কেশবশ্বর গণ নিরাপত্তা কমিটির উদ্যোগে গাজন উৎসবে মাতলো এগরার শীপুর গ্রাম। সব চড়ক বার বার, কিন্তু শীপুর চড়ক একবার।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার শীপুর কেশবশ্বর গণ নিরাপত্তা কমিটির উদ্যোগে আয়োজিত প্রায় একশো বছরের প্রাচীন ও ঐতিহ্যশালী চড়ক উৎসব ও গাজন মেলা শুরু হয়। এদিন গাজন উৎসবে হাজার হাজার দর্শণার্থীর সমাগম ঘটে। শুধু পূর্ব মেদিনীপুর নয়…

 


মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার শীপুর কেশবশ্বর গণ নিরাপত্তা কমিটির উদ্যোগে আয়োজিত প্রায় একশো বছরের প্রাচীন ও ঐতিহ্যশালী চড়ক উৎসব ও গাজন মেলা শুরু হয়। এদিন গাজন উৎসবে হাজার হাজার দর্শণার্থীর সমাগম ঘটে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুর জেলা এবং প্রতিবেশী রাজ্য ওড়িশার বহু মানুষ এই মেলা দেখতে আসেন। আয়োজক সংস্থার সভাপতি দেবাশীষ মিশ্র ও সম্পাদক কৃষ্ণেন্দু দিক্ষিত জানিয়েছেন, সাত দিন ধরে চলবে চলবে শীপুর চড়ক মেলা। রয়েছে অন্নদান ও বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কর্মসূচি। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাস, এগরা এক ব্লকের কর্মাধ্যক্ষ প্রভুপদ দাস ও সমাজসেবী অবিনাশ পাত্র এবং প্রভাত জানা প্রমুখ।

No comments