মৃতের পরিবারের এক জন ইচ্ছুক সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২০০১ সালের ১ জানুয়ারির পর থেকে থেকে তেমন ঘটনায় ভুক্তভোগীদের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে।পূর্ব মেদিনীপুর জেলাশাসক নিরঞ্জন কুমার সাংবাদি…
মৃতের পরিবারের এক জন ইচ্ছুক সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২০০১ সালের ১ জানুয়ারির পর থেকে থেকে তেমন ঘটনায় ভুক্তভোগীদের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে। পূর্ব মেদিনীপুর জেলাশাসক নিরঞ্জন কুমার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ৭ ডিসেম্বর পর্যন্ত এই আবেদনের সময়সীমা নির্ধারিত রয়েছে। আবেদনপত্র দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে। তবে শর্ত রয়েছে- আক্রান্ত পরিবারের মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি হলে, সেই পরিবারের কেউ সরকারি চাকরি করলে, পরিবারের কেউ আয়কর দিলে আবেদন গ্রাহ্য করা হবে না। পরিবারের এক জনের বেশি সদস্য এই আবেদনও করতে পারবেন না।
যে জেলায় যে হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে, সেখানকার জেলাশাসকের কাছে আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে মৃত্যু, সম্পর্ক, এফআইআর, চার্জশিটের প্রতিলিপি ইত্যাদি তথ্য। ৯০ দিনের মধ্যে জেলাভিত্তিক যাচাই কমিটি আবেদনের নিষ্পত্তি করবেন। তার পরে স্বরাষ্ট্র দফতর পদক্ষেপ করবে। জেলা যাচাই কমিটির সিদ্ধান্ত অপছন্দ হলে আবেদনকারী ফের ৩০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন। আধিকারিকদের একাংশ মনে করছেন, প্রায় ২৬ বছরে ঘটে যাওয়া বহু ধরনের রাজনৈতিক হিংসায় অনেকের মৃত্যু হয়েছিল, ফলে আবেদনের সংখ্যা অনেক হতে পারে।

No comments