বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হল হলদিয়ার চৈতন্যপুরের বাসিন্দা বিজেপি কর্মী সোমনাথ ভুঁইয়াকে। জেলাস্তরের সংগঠন আরও মজবুত করার লক্ষ্যে এই রদবদল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই সাংগঠনিক রদবদলের কথা ঘোষণা করেন বিজেপির রাজ্য সভ…
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হল হলদিয়ার চৈতন্যপুরের বাসিন্দা বিজেপি কর্মী সোমনাথ ভুঁইয়াকে। জেলাস্তরের সংগঠন আরও মজবুত করার লক্ষ্যে এই রদবদল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই সাংগঠনিক রদবদলের কথা ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এবং অনুগামী হিসেবেই পরিচিত তিনি। শুভেন্দু অধিকারীর সঙ্গেই ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন সোমনাথ। তমলুক সাংগঠনিক জেলার দলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন সোমনাথ ভুঁইয়া। এর আগে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি। এতদিন দায়িত্বভার সামলে ছিলেন তমলুকের মলয় সিনহা । এবারে বিজেপির জেলা সভাপতি দায়িত্বভার নিলেন হলদিয়ার সোমনাথ ভুঁইয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এবং অনুগামী হিসেবেই পরিচিত তিনি।

No comments