Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

BMS news,হলদিয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে বিজয়া সম্মেলনে ভুরিভোজের জন্য এক ব্যবসায়ীর কাছে ৫০০ কেজি মাংসর টাকা তোলার অভিযোগ, Email সভাপতির

হলদিয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে বিজয়া সম্মেলনে ভুরিভোজের জন্য এক ব্যবসায়ীর কাছে ৫০০ কেজি মাংসর টাকা তোলার অভিযোগ  । এই ঘটনায় শোরগোল পড়ে গেছে শিল্প শহরে । প্রতিবাদ জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার বি এম এস সভাপতি স্বয়ং ।বিজয়া …

 


হলদিয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে বিজয়া সম্মেলনে ভুরিভোজের জন্য এক ব্যবসায়ীর কাছে ৫০০ কেজি মাংসর টাকা তোলার অভিযোগ  । এই ঘটনায় শোরগোল পড়ে গেছে শিল্প শহরে । প্রতিবাদ জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার বি এম এস সভাপতি স্বয়ং ।বিজয়া সম্মেলনীতে বিজয়ার  ভুরিভোজে মাংসর যোগানের জন্য ব্যবসায়ীকে চাপ ।তেমনই অভিযোগ তুলল এক ব্যবসায়ী ।ভারতীয় মজদুর সংঘ( বিএমএস) এর আগামী ১৭ই নভেম্বর এক বিজয়া সম্মেলনের আয়োজন  হলদিয়া ট্রেড সেন্টারে ।সেই মর্মে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে নেতৃত্বদের আমন্ত্রণ কার্ড পাঠানো হয়েছে ।সেই আমন্ত্রণ কার্ডের নিচে কারুর নামের সই নেই ।ত্রুটি বিচ্যুতিপূর্ণ আমন্ত্রণ কার্ড সমস্ত জায়গায় বিতরণ করা হয়েছে বলে কথা উঠেছে  ।অনুষ্ঠানের জন্য ৫০০ কেজি মাংসের দাবি করেছেন এক বিএমএস নেতা ।

যদিও বিএমএস নেতৃত্ব তথা সভাপতি নিশিকান্ত সাহু  জানিয়েছেন , "বিজয়া সম্মেলনের কথা সংগঠনে আলোচনা হয়নি ।বিজয়া সম্মেলনের জন্য কারুর কাছ থেকে কোন টাকা তোলার কথা বলা হয়নি । অনুষ্ঠানের জন্য ৫০০ কেজি মাংসের দাবি করেছেন l আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএস হলদিয়া শাখায় এক নেতৃত্বের বিরুদ্ধে তলাবাজির অভিযোগ উঠেছে । "

 বিজয়া সম্মিলনী ঘিরে ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) সাংগঠনিক কোন্দল প্রকাশ্যে এল।  সেই সম্মিলনীর নামে জেলা কমিটিকে অন্ধকারে রেখে আগামী ১৭ নভেম্বর হলদিয়ার ট্রেড সেন্টারে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। বিভিন্ন কারখানার উচ্চপদস্থ আধিকারিক ও ঠিকাদারদের কাছে আবেদনপত্র পাঠিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ উঠেছে সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে।শুক্রবার হলদিয়া টাউনশিপের প্রত্যাশা ভবনে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন পূর্ব মেদিনীপুর জেলা বিএমএস জেলা সভাপতি নিশিকান্ত সাহু। তিনি বলেন,"বিজয়া সম্মিলনী নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে কোনও আলোচনা হয়নি। অথচ জেলা সম্পাদক শুভম বেরা, দীপঙ্কর মণ্ডল ও সদানন্দ বারুই-সহ কয়েকজন নিজেদের উদ্যোগে বিভিন্ন কারখানার আধিকারিক ও ঠিকাদারদের কাছে শুভেচ্ছা পত্র সঙ্গে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকেও ই-মেল করেছি। জেলা কমিটির অধিকাংশ সদস্যই সম্মেলন সম্পর্কে কিছু জানেন না বলে অভিযোগ। এই ঘটনায় শিল্পাঞ্চলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা সম্পাদক শুভম বেরা। তাঁর বক্তব্য, "সমস্ত অভিযোগ ভিত্তিহীন। জেলায় দু’বার বৈঠক হয়েছে। সভাপতি স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিত থাকতে পারেননি।টাকা তুলেছি তার কোন প্রমাণ দেখাতে পেরেছে আপনাদের কাছে। এই অভিযোগ ভিত্তিহীন। তাছাড়া প্রতিবছরই বিজয়া সম্মিলনী হয়। গত বছর প্রায় এক হাজার শ্রমিকের ব্যবস্থা ছিল। এবছর সংগঠনের শ্রীবৃদ্ধি হওয়ায় প্রায় তিন হাজার শ্রমিকের উপস্থিতিতে সম্মেলন হবে। ১৭ নভেম্বর ট্রেড সেন্টারেই অনুষ্ঠান হবে। যে যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, সম্মেলন হবেই।উচ্চ নেতৃত্বরা রয়েছে উনারা এই বিষয়টি দেখছেন। "

যদিও 500 কেজি মাংসের দাবীদার bms এক নেতা বলেন ,ব্যবসায়ীকে 500 কেজি  মাংস সাহায্যের  জন্য অনুরোধ করা হয়েছিল, চাপ দেওয়া হয়নি । কিন্তু হলদিয়ার ব্যবসায়ী বিভাস চাটুই জানিয়েছেন ,bms নেতারা তাকে ৫০০ কেজি মাংস দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন ।যদিও তার উপযুক্ত প্রমাণ পত্র নেই । হলদিয়াতে বিজয়া সম্মিলনীর নাম করে তোলাবাজির অভিযোগ উঠল বি এম এস এর নেতৃত্বের বিরুদ্ধে ।

আগামী ১৭ই নভেম্বর 2026 ,সতীশ চন্দ্র ট্রেড সেন্টারে ,ভারতীয় মজদুর সংঘের বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে ।এই মর্মে বিভিন্ন জায়গায়  আমন্ত্রণকার্ড বিলি হলেও কার্ডে কোন পদাধিকারীর  নাম নেই ।এমনই ভাবে কার্ড দিয়ে আমন্ত্রণ করার পর তাকে মোটা টাকার চাপ দেওয়া হয় বলে অভিযোগ ।বেশি নয় ৫০০ কেজি মাংসের দাম চাওয়া হয়েছিল ।বিনিময়ে তবে ওই ব্যবসায়ী ২০০০ টাকার বেশি দিতে রাজি নয় ।এই কথায় ক্ষুদ্ধ হয়েছিলেন বিএমএস নেতা । এরপরে চিন্তিত,আতঙ্কিত  হন ওই ব্যবসায়ী । বিএমএস নেতা দীপঙ্কর মন্ডল  জানিয়েছেন  ,বিজয়া সম্মেলনের জন্য ওই ব্যবসায়ীকে সাহায্য করার অনুরোধ করা হয়েছিল, চাপ দেওয়া হয়নি ।উনি পারবেন না দিতে, তাই চলে এসেছি ।এছাড়া অন্য কিছু হয়নি । এই ঘটনার পর বিরোধী রাজনীতির নেতারা  সোচ্চার হয়েছেন ।

সিপিএমের সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন ,রাজনীতির রং বদলালেও ,তোলাবাজির পদ্ধতি বদলাইনি ।তৃণমূলের যে কালচার ছিল বিজেপির সেই একই কালচার ।সময় এলে মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে ,যোগ্য জবাব দেবে ।প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, সুভাশিষ ভট্টাচার্য বলেন ,যে সরকার তোলাবাজি বন্ধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেই সরকারের শাখা সংগঠন প্রকাশ্যে তোলা তুলছে। বিএমএস সংগঠনের দাবি ,সংগঠনকে কালিমালিপ্ত করতে এমন কাজ করছে ।বিএমএস পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি নিশিকান্ত সহ বলেন ,যারা এমন কাজ করছি বিএমএস এর নিয়ম নীতি না মেনেই করছে ।প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএস স্পষ্ট করে দিয়েছেন , যার বিরুদ্ধে অভিযোগ তাকে ডেকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

No comments