দীপক পন্ডা-- সম্প্রতি বিধানসভা উপনির্বাচনের পরে নন্দীগ্রামের দুই বিডিও কে বদলি করা হলো। পূর্ব মেদিনীপুর জেলার দুই পৌরসভার আধিকারিক পদে দুজন বিডিও কে বসানো হলো । রাজ্যের বিধানসভা উপনির্বাচনে দুই বিডিও সুন্দর ভাবে কাজ করেছেন ।প্রশ…
দীপক পন্ডা-- সম্প্রতি বিধানসভা উপনির্বাচনের পরে নন্দীগ্রামের দুই বিডিও কে বদলি করা হলো। পূর্ব মেদিনীপুর জেলার দুই পৌরসভার আধিকারিক পদে দুজন বিডিও কে বসানো হলো । রাজ্যের বিধানসভা উপনির্বাচনে দুই বিডিও সুন্দর ভাবে কাজ করেছেন ।
প্রশাসনিক সূত্রে খবর যে এটি একটি রুটিন পরিবর্তন ।তবে রাজনৈতিক মহলে ধারণা ,এবারে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও হলদিয়াতে পৌরসভা নির্বাচন রয়েছে । নির্বাচনকালীর সুবিধার জন্য দুই বিডিও কে দুই পৌরসভার দায়িত্বে আনা হলো ।
নন্দীগ্রাম ১ এর বিডিও সঞ্জয় সিকদারকে হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার হিসেবে বসানো হলো । নন্দীগ্রাম ২ এর বিডিও দেবচন্দ্র সরকারকে কাঁথি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার হিসেবে বসানো হলো । বাঁকুড়া থেকে সুজিতচন্দ্র লোধকে নন্দীগ্রাম ১ এর বিডিও হিসাবে আনা হয়েছে ।নন্দীগ্রামের ২ এর জন্য বিডিও হিসাবে আনা হয়েছে ঘাটাল থেকে অভিজিৎ দাসকে ।

No comments