উদ্ধার দুই নাবালক, নিরাপদে ফিরল পরিবারের কাছে ।পরিবারের সদস্যদের বকাবকির জেরে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে দক্ষিণ ২৪ পরগনার বজবজ এলাকা থেকে দীঘায় চলে আসে ১৪ ও ১৬ বছর বয়সি দুই নাবালক।২২ নভেম্বর ২০২৬, ভোরে ডায়মন্ড হারবার পুলিশ …
উদ্ধার দুই নাবালক, নিরাপদে ফিরল পরিবারের কাছে ।পরিবারের সদস্যদের বকাবকির জেরে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে দক্ষিণ ২৪ পরগনার বজবজ এলাকা থেকে দীঘায় চলে আসে ১৪ ও ১৬ বছর বয়সি দুই নাবালক।২২ নভেম্বর ২০২৬, ভোরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বজবজ থানার আইসি-র কাছ থেকে টেলিফোনে খবর পাওয়ামাত্রই দ্রুত তৎপর হয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দীঘা থানা।
খবর পাওয়ার মাত্র আধঘণ্টার মধ্যেই নিউ দীঘার একটি হোটেল থেকে দুই নাবালককে নিরাপদে উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের পর তাদের দীঘা থানায় নিয়ে আসা হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তী সময়ে দুই নাবালকের বাবা থানায় উপস্থিত হলে যথাযথ পরিচয় যাচাইয়ের পর সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের দ্রুত পদক্ষেপ ও দুই থানার সমন্বয়ে সন্তানদের নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি ফিরে আসে দুই পরিবারে।
সাধারণ মানুষের নিরাপত্তা ও শিশুদের সুরক্ষায় সর্বদা সতর্ক ও তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

No comments