Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

লায়ন্স ক্লাব অফ দুর্গাচক বিদ্যাসাগরের সদস্যবৃন্দ হলদিয়ার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে টি শার্ট গেঞ্জি বিতরণ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও খুশি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে লায়ন্স ক্লাব অফ দুর্গাচক বিদ্যাসাগরের সদস্যবৃন্দ হলদিয়ার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে টি শার্ট গেঞ্জি বিতরণ করেন ।এই কর্মসূচি হাজরামোড় মৈত্র…

 


শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও খুশি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে লায়ন্স ক্লাব অফ দুর্গাচক বিদ্যাসাগরের সদস্যবৃন্দ হলদিয়ার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে টি শার্ট গেঞ্জি বিতরণ করেন ।

এই কর্মসূচি হাজরামোড় মৈত্রী ভূমি, শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, দুর্গাচক স্পোর্টস অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন-সহ হলদিয়ার বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে ৫০টি টি-শার্ট তুলে দেয়।

লায়ন্স ক্লাব অফ দুর্গাচক বিদ্যাসাগর ক্লাবের পক্ষ থেকে কমল পতি জানায়, এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে উৎসবের আনন্দ কিছুটা হলেও তাঁদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি, উৎসবের প্রকৃত সার্থকতা তখনই, যখন সমাজের প্রতিটি মানুষ আনন্দের অংশীদার হতে পারেন।

মানবতার সেবায়, মানুষের পাশে থেকে, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করাই আমাদের অঙ্গীকার।

No comments