হলদিয়ার সংবাদপত্র -দীপক পন্ডা - দুর্গোৎসব উপলক্ষে গাইড ম্যাপ এর অভিনব প্রয়াস জেলা পুলিশের ।সোমবার দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত এই ‘পুজো গাইড ম্যাপ’-এর মাধ্যমে দর্শনার্থীরা বিভিন্ন পুজোমণ্ডপের অবস্থান ও যাতায়াতের পথ সম্পর্কে সহজে…
হলদিয়ার সংবাদপত্র -দীপক পন্ডা - দুর্গোৎসব উপলক্ষে গাইড ম্যাপ এর অভিনব প্রয়াস জেলা পুলিশের ।সোমবার দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত এই ‘পুজো গাইড ম্যাপ’-এর মাধ্যমে দর্শনার্থীরা বিভিন্ন পুজোমণ্ডপের অবস্থান ও যাতায়াতের পথ সম্পর্কে সহজেই তথ্য জানতে পারবেন। দুর্গোৎসবে দর্শনার্থীদের সুবিধার্থে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ উদ্যোগ—‘পুজো গাইড ম্যাপ’-এর শুভ প্রকাশ।
আসন্ন দুর্গোৎসবে দর্শনার্থী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে প্রকাশ করা হয়েছে বিশেষ ‘পুজো গাইড ম্যাপ’।
এই বিশেষ উদ্যোগের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা মহাশয়, জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী তথা তমলুকের বিধায়ক শ্রী হরেকৃষ্ণ বেরা, নন্দকুমারের মাননীয় বিধায়ক শ্রী নির্মল খাঁড়া, পাঁশকুড়ার (পূর্ব) মাননীয় বিধায়ক শ্রী সুব্রত মাইতি এবং জেলা সভাধিপতি শ্রী বামদেব গুচ্ছাইত। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনিক আধিকারিকগণ।
এর ফলে পুজোমণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করা আরও সহজ হবে এবং উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের যাতায়াতে সুবিধা হবে।
দর্শনার্থীদের সুবিধা, সুষ্ঠু যান চলাচল এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকলের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময় দুর্গোৎসব নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধ।

No comments