অপরাধ প্রতিরোধ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা তৎপর।গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নন্দকুমার থানার পুলিশ নরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি সোনার দোকানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫জনকে গ…
অপরাধ প্রতিরোধ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা তৎপর।গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নন্দকুমার থানার পুলিশ নরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি সোনার দোকানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫জনকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিকভাবে জানা যায়, একটি সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা করে কয়েকজন ওই এলাকায় জড়ো হয়েছিল। খবর পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নন্দকুমার থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ডাকাতির ঘটনা ঘটার আগেই পাঁচজনকে আটক করা সম্ভব হয়।
ধৃতদের কাছ থেকে বেশ কিছু লোহার রড, দড়ি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ধৃতদের তমলুক আদালতে পেশ করা হলে, আদালত তাঁদের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এই পরিকল্পনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে নন্দকুমার থানার পুলিশ।

No comments