Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম*বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে গ্রামবাসীদের ঢল

সাংবাদিক দীপক পন্ডা:-কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর পরিচালনায় ও উদ্যোগে এবং পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের ব্যবস্থাপনায় রবিবার বিনা ব্যয়ে একটি বড় মাপের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো আশ্রমের *আরোগ্য স্বাস্থ্য কেন্দ্রে…

 


সাংবাদিক দীপক পন্ডা:- কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর পরিচালনায় ও উদ্যোগে এবং পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের ব্যবস্থাপনায় রবিবার বিনা ব্যয়ে একটি বড় মাপের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো আশ্রমের *আরোগ্য স্বাস্থ্য কেন্দ্রে* ।স্বামীজীর ভাষায় *জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর* স্বামীজীর এই বক্তব্যকে পাথেয় করে কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ও পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম মানুষের সেবায় ও মানুষের জন্য কাজ করে এগিয়ে চলেছে।এই শিবিরে হার্ট ,গাইনো,শিশু, দন্ত, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সহায়তায় প্রায় আট শতাধিক মানুষ এই পরিষেবা গ্রহণ করে। মেদিনীপুর শহর থেকে বিশেষজ্ঞ ছয় জন ডাক্তারবাবু এবং কাঁথি থেকে বিশেষজ্ঞ চার জন ডাক্তার বাবু এবং আরো বিশেষজ্ঞ চিকিৎসক এই শিবিরে উপস্থিত ছিলেন। তাছাড়া এই শিবিরে বিনামূল্যে প্রায় সব রকম ওষুধ বিতরণ করা হয় এবং থাইরয়েড, সুগার এবং বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষা ও ই সি জি র সুব্যবস্থা গ্রহণ করে। কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ব্যবস্থাপনায় দুইশত দুঃস্থ মানুষদের হাতে কাপড় ধুতি লুঙ্গি প্রদান করা হয়। প্রতিটি মানুষ এই পরিষেবা গ্রহণ করে খুবই আনন্দিত হয়। কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মাননীয় অধ্যক্ষ স্বামী মায়াধীশানন্দ মহারাজ এই শিবির করে খুবই আনন্দিত এবং মানুষদেরকে পরিষেবা দিতে পেরে তিনি আপ্লুত হয়েছেন। আগামী দিনে তিনি এইরকম পরিষেবা যাতে মানুষদের হাতে পৌঁছে দিতে পারেন তার সবরকম চেষ্টা করবেন এ কথা জানান। আশ্রমের কর্ণধার বলরাম করণ বলেন ,আমরা পূর্বে এইরকম শিবির আয়োজন করেছি এবং মানুষের সেবা করেছি। কিন্তু রামকৃষ্ণ মিশনের মত এরকম প্রতিষ্ঠানের হাত ধরে এই পরিষেবা দিতে পেরে আমরা খুবই আনন্দিত। এবং আগামী দিনে যাতে দুঃস্থ মানুষকে এইরকম পরিষেবা দিতে পারি তার সর্বত চেষ্টা করব।

No comments