Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হাসপাতালে নাবালিকার সন্তান প্রসব হতেই , ফ্যাসাদে পড়ল যুবক স্বামী ,আইনের ধারায় গ্রেপ্তার যুবক

হলদিয়া সংবাদপত্র:: দীপক পন্ডা - হাসপাতালে নাবালিকার সন্তান প্রসব হতেই , ফ্যাসাদে পড়ল যুবক স্বামী ।আইনের ধারায় গ্রেপ্তার যুবক ।ঘটনাটি ঘটেছে মহিষাদল এলাকায়। নাবালিকার স্বামীর বাড়ি অমৃতবেরিয়া গ্রামে ।এলাকার আশা কর্মীর সিদ্ধান্…

 


হলদিয়া সংবাদপত্র:: দীপক পন্ডা - হাসপাতালে নাবালিকার সন্তান প্রসব হতেই , ফ্যাসাদে পড়ল যুবক স্বামী ।আইনের ধারায় গ্রেপ্তার যুবক ।ঘটনাটি ঘটেছে মহিষাদল এলাকায়। নাবালিকার স্বামীর বাড়ি অমৃতবেরিয়া গ্রামে ।এলাকার আশা কর্মীর সিদ্ধান্তে মঙ্গলবার সন্ধ্যায় প্রসব যন্ত্রণা হতে তাকে ভর্তি করা হয় মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে। সেখানে সন্ধ্যায় ডেলিভারি করা হয়। ডেলিভারির পর হাসপাতালে রেকর্ড বুকে লিখতে গিয়ে জানতে পারা যায় ১৬ বছরের নাবালিকা ।আইন অনুযায়ী থানায় খবর দেওয়া হয়

পুলিশ খবর পেয়ে হাসপাতালে এসে নাবালিকার স্বামী সৌমিত্র জানাকে গ্রেফতার করে ।বুধবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় ।আদালত চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় ।

জানতে পারা যায় ,সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় ওই নাবালিকা সৌমিত্রের প্রেমে পড়ে ।অবৈধ প্রেমের সম্পর্ক থাকায় পুলিশ দুজনকেই পাকড়াও করে ।নাবালিকাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছিল ।বছরখানেক আগে হোম থেকে বেরোনোর পর আবার সৌমিত্রের প্রেমে পড়ে ।এবং দুজনে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় । বর্তমান 16 বছর বয়সে নাবালিকা সন্তানের মা হয়েছেন । যা মেডিকেলি মা হওয়ার উপযুক্ত বয়স নয় ।আইন অনুযায়ী মহিষাদল থানা ব্যবস্থা গ্রহণ করেছে।

No comments