দীঘার বিভিন্ন স্পা সেন্টারগুলিতে অভিযান চালিয়ে চার যুবতিসহ এক পুরুষকে গ্রেপ্তার করল দীঘা থানা পুলিশ। ঘটনায় জানা যায়, দীর্ঘদিন ধরে দীঘার বুকে স্পা ব্যবসার নাম করে অবৈধ কাজকর্ম চলে আসছিল।এমনকি একের পর এক স্থানীয় দোকানের মালিক …
দীঘার বিভিন্ন স্পা সেন্টারগুলিতে অভিযান চালিয়ে চার যুবতিসহ এক পুরুষকে গ্রেপ্তার করল দীঘা থানা পুলিশ। ঘটনায় জানা যায়, দীর্ঘদিন ধরে দীঘার বুকে স্পা ব্যবসার নাম করে অবৈধ কাজকর্ম চলে আসছিল।
এমনকি একের পর এক স্থানীয় দোকানের মালিক তারা বেশি পয়সার লোভে এই সমস্ত পা ব্যবসায়ীদের দোকান ভাড়া দিয়েছিলেন সেই Spa ব্যবসার আড়ালে বিভিন্নভাবে অসামাজিক কাজকর্ম চলে আসছিল গতকাল রাত্রে দীঘা থানা তরফ থেকে নিউ দীঘায় বেশ কিছু spa সেন্টারে অভিযান চালানো হয় ।সেখান থেকে বেশ কিছু আপত্তিকর জিনিস পুলিশ উদ্ধার করেছে। খবর পেয়ে অন্যান্য স্পা দোকান থেকে দোকান বন্ধ করে অনেকেই পালিয়ে যান।
এলাকার মানুষের দাবি দীর্ঘদিন ধরে বেশ কিছু কতিপয় ব্যবসায় ছাড়াও কাঁথি এগরা এবং পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ এই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের দাবি অবিলম্বে এই সমস্ত অবৈধ ব্যবসা গুলি দ্রুততার সঙ্গে বন্ধ করা হোক।

No comments