পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ-এর উদ্যোগে সোমবার ,সচেতনতার বার্তা — কন্যাশিশুর শিক্ষা ও সাইবার নিরাপত্তা, ২৪ আগস্ট ২০২৬ তারিখে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনে “বেটি বাঁচাও, বেটি পড়াও” ও Cyber Crime Awareness বিষয়ক…
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ-এর উদ্যোগে সোমবার ,সচেতনতার বার্তা — কন্যাশিশুর শিক্ষা ও সাইবার নিরাপত্তা, ২৪ আগস্ট ২০২৬ তারিখে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনে “বেটি বাঁচাও, বেটি পড়াও” ও Cyber Crime Awareness বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে হলদিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক এবং জেলা শাসকের কার্যালয়ের আধিকারিক ও কর্মীবৃন্দ উপস্থিত থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।কর্মসূচিতে কন্যাশিশুর শিক্ষা, অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নের গুরুত্বের পাশাপাশি সাইবার নিরাপত্তা, ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহার এবং সাইবার অপরাধ প্রতিরোধের বিভিন্ন দিক সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়।
নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ এবং শিক্ষিত, আত্মনির্ভর ও ক্ষমতায়িত কন্যাশিশু গড়ে তুলতে সচেতনতাই আমাদের অন্যতম শক্তি।

No comments