তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন, তাঁদের কৃতিত্ব ও সাফল্যকে সম্মানিত করেন।তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠা দিবস উদযাপন উ…
তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন, তাঁদের কৃতিত্ব ও সাফল্যকে সম্মানিত করেন।তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার এবং মাননীয় জেলা পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা।
তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং মানবসেবায় এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।শিক্ষা, চিকিৎসা ও মানবসেবার অঙ্গীকারে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠা দিবস পালিত হয় ।অনুষ্ঠানে মাননীয় জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার এবং জেলা পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা বক্তব্য রাখেন এবং উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে তাঁদের মূল্যবান বার্তা প্রদান করেন।
মেডিক্যাল কলেজে ভবিষ্যতের পথচলায় তাঁদের উৎসাহিত করেন।এই প্রতিষ্ঠা দিবস শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের পথচলার স্মরণ নয়; বরং চিকিৎসা শিক্ষা, দক্ষ মানবসম্পদ গঠন এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার একটি বিশেষ উপলক্ষ।

No comments