পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রির অভিযোগে তিন জন ল্যাব টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হলেন সুশান্ত দাস, মান্তু দাস ও নজরুল ইসলাম। মঙ্গলবার তিন জনকে কলকাতায় দুর্নীতিদমন শাখার দপ্তরে পাঠ…
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রির অভিযোগে তিন জন ল্যাব টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হলেন সুশান্ত দাস, মান্তু দাস ও নজরুল ইসলাম। মঙ্গলবার তিন জনকে কলকাতায় দুর্নীতিদমন শাখার দপ্তরে পাঠানো হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মানুষের জীবন বাঁচানোর জন্য স্বেচ্ছায় রক্ত দান করে থাকে , অবলীলায় সংগ্রহ করা হয়ে থাকে ।সেখানে কিছু অসাধু মানুষ বিগত সরকারের হাত ধরে চক্র গড়ে তুলে অর্থের বিনিময়ে রক্ত বিক্রি করে চলেছে। নতুন সরকার এসে সেই চক্র খুঁজে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করছে।রক্ত বিক্রি চক্রের এক দালালকে গ্রেপ্তার করে হাসপাতালের তিন ল্যাব টেকনিশিয়ানের নাম জানতে পারেন তদন্তকারীরা।পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মতো অন্যান্য হাসপাতালে খোঁজ নেওয়া হচ্ছে এমন কাণ্ডের হাদিস মিলে কিনা ।

No comments