Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া নন্দীগ্রামের জন্য ওয়াটার মেট্রো বিলাসবহুল জলযানটি কবে থেকে চালু হবে ,জেনে নেন

হলদিয়া টাউনশিপ ঘাটে দেখা গেল দৈত্যকার এক জলযান ওয়াটার মেট্রো । জলপথে যাতায়াতের জন্য অত্যন্ত আধুনিক এই পরিকল্পনা।নতুন সরকারের হাত ধরে নন্দীগ্রাম ও হলদিয়ার মানুষও পাচ্ছেন এই উপহার।এমভি কনকলতা বড়ুয়া নামে একটি ওয়াটার মেট্রো হলদিয়া…

 হলদিয়া টাউনশিপ ঘাটে দেখা গেল দৈত্যকার এক জলযান ওয়াটার মেট্রো । জলপথে যাতায়াতের জন্য অত্যন্ত আধুনিক এই পরিকল্পনা।নতুন সরকারের হাত ধরে নন্দীগ্রাম ও হলদিয়ার মানুষও পাচ্ছেন এই উপহার।এমভি কনকলতা বড়ুয়া নামে একটি ওয়াটার মেট্রো হলদিয়া জেটি ঘাটে দাঁড়িয়ে রয়েছে । এই ওয়াটার মেট্রো শিল্প শহর হলদিয়া ও নন্দীগ্রামের যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াবে। তবে যাত্রী পিছু কত ভাড়া, কখন কখন পরিষেবা প্রদান করা হবে এই নিয়ে প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি।ভোটের আগেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন ,হলদিয়া- নন্দীগ্রাম ফ্লাইওভার ,ওয়াটার মেট্রোর কথা । কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । খুব শীঘ্রই সেই পরিষেবা পাবেন হলদিয়া নন্দীগ্রামের মানুষ। নিঃসন্দেহে তা নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকার মানুষের জন্য বড় সুখবর। এই ওয়াটার মেট্রো আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহণ। সম্পূর্ণ ব্যাটারি চালিত পরিবেশবান্ধব এই জলযান ।দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য খুবই ভালো।হলদি নদীতে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে চালু হতে চলেছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা। ওয়াটার মেট্রো বা এই বিশেষ জাহাজ ইতিমধ্যেই হলদিয়া জেটি ঘাটে দাঁড়িয়ে রয়েছে ।খুব শিঘ্রই চালু হবে তার প্রস্তুতির অপেক্ষা মাত্র ।সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (AC) কেবিন ও আরামদায়ক আসন ব্যবস্থা রয়েছে ।যাত্রীদের সুরক্ষায় আধুনিক নিরাপত্তা সরঞ্জাম থাকছে। ওয়াটার মেট্রো জলযানটি ফেরি সার্ভিসের কাজে লাগানো হবে, নাকি পর্যটন ক্ষেত্রে লাগানো হবে ,তা জানা যায়নি । তবে এর ভাড়া কত হবে সেই বিষয়ে এখনো পরিষ্কার জানা যায়নি ।সূত্রের খবর, হলদিয়া উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে পরিষেবা প্রদান হবে।

নদীপথে যাত্রীরা কি বলছেন ?-----

হলদি নদীপথে যাতায়াত করতে হয়। টাউনশিপ কেন্দমারি ফেরি সার্ভিস যাত্রীদের একমাত্র ভরসা । যাত্রী নৌকায় লঞ্চে খুবই ভিড় হয়। অনেক সময়ে তা ঠিক টাইমে আসে না। যাতায়াতে বেশ সমস্যায় পড়তে হয়। এমন পরিষেবা চালু হলে এর থেকে ভালো আর কী বা হতে পারে? ওয়াটার মেট্রো চালু হলে কম সময়ে নন্দীগ্রাম থেকে হলদিয়া পৌঁছনো যাবে। নিত্যযাত্রীরা খুবই উপকৃত হবেন

ওয়াটার মেট্রোর আকৃতি 

ওয়াটার মেট্রো জলযানটিতে মোট ৫০টি বসার সিট রয়েছে ।প্রতিবন্ধীদের জন্য দুটি সিট আছে । প্রায় ২৫ মিটার লম্বা, সাড়ে ৬ মিটার চওড়া ,৫ ফুট উচ্চতা বিশিষ্ট ওয়াটার মেট্রোটি দেখতে ছুটে আসছেন জনসাধারণ ।২৫ কোটি টাকা খরচে তৈরি করা হয়েছে এই ওয়াটার মেট্রোটি ।

হলদিয়া নন্দীগ্রাম সংযোগের জলপথ প্রায় পঞ্চাশ বছর ধরে চলে আসছে ।কখনো নৌকা কখনও ডিঙ্গি কখনো লঞ্চ ---এর মাধ্যমেই যাতায়াত করে এসেছে নন্দীগ্রাম থেকে হলদিয়া ।শিল্পশহর হলদিয়ায় কর্মসংস্থানের জন্য ,সরকারি কাজের জন্য ,নন্দীগ্রাম থেকে বেশিরভাগ মানুষ হলদিয়া আসেন ।বর্তমানে প্রায় ৭000 মানুষ জল পথে যাতায়াত করে এই পরিষেবার মাধ্যমে ।ওয়াটার মেট্রো জলযানটি দেখে সকলে উচ্ছ্বাসিত ।ওয়াটার মেট্রো জলযানটি পরিষেবার কাজে চালু হলে যাতায়াতের সময় কমবে ,নিরাপত্তা বাড়বে ।কবে থেকে চালু হবে সেই বিষয়ে এখনও দিনক্ষণ ঠিক হয়নি ।তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা মাত্রই ওয়াটার মেট্রো এসেছে ।তবে এটা পরিষ্কার যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়েই শুরু হবে এই ওয়াটার মেট্রো জলযানটি। ব্যাটারি চালিত ওয়াটার মেট্রোটির জন্য চার্জিং স্টেশন তৈরি হয়নি ।চার্জিং স্টেশনটি তৈরি হলেই চালু হবে পরিষেবা । অপেক্ষার দিন গুণতে শুরু করছে যাত্রি সাধারণ । 


No comments