Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

দুর্গাচকে রাত্রিকালীন মোবাইল ডিউটিতে বড়সড় সাফল্য পুলিশের , উদ্ধার বিপুল পরিমাণ অর্থ

বিপুল পরিমাণ অর্থের ব্যাগ সমেত চম্পট দিতে গিয়ে রাস্তায় ধরা পড়লো পুলিশের হাতে ।বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ, দুর্গাচক থানার অন্তর্গত খঞ্জনচক -তালপুকুর মোড় সংলগ্ন এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালীন পুলিশ দু’জন সন…

 


বিপুল পরিমাণ অর্থের ব্যাগ সমেত চম্পট দিতে গিয়ে রাস্তায় ধরা পড়লো পুলিশের হাতে ।বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ, দুর্গাচক থানার অন্তর্গত খঞ্জনচক -তালপুকুর মোড় সংলগ্ন এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালীন পুলিশ দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে একটি হ্যান্ডব্যাগসহ আটকানোর চেষ্টা করে। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় একজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও, অপর ব্যক্তিকে আটক করা সম্ভব হয়।

আটক ব্যক্তির নাম বনমালী দাস। তাঁর সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করে মোট ₹১৯,২৫,৫২৫/- (উনিশ লক্ষ পঁচিশ হাজার পাঁচশ পঁচিশ টাকা) ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত বিপুল পরিমাণ নগদ অর্থের উৎস ও মালিকানা সংক্রান্ত কোনো বৈধ নথিপত্র বা সন্তোষজনক ব্যাখ্যা ধৃত ব্যক্তি দিতে পারেননি। ফলে অর্থটি চোরাই সম্পত্তি অথবা কোনো আমলযোগ্য অপরাধ (Cognizable Offence) -এর সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে সন্দেহের উদ্রেক হয়

পরবর্তীতে ধৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অর্থ দুর্গাচক থানায় নিয়ে আসা হয়। সেখানে উদ্ধারকৃত অর্থ বাজেয়াপ্ত ও গণনার পুরো প্রক্রিয়াটি যথাযথভাবে নথিভুক্ত ও ভিডিওগ্রাফি করা হয়।জিজ্ঞাসাবাদের সময় ধৃত ব্যক্তি তার পলাতক সহযোগীর পরিচয় প্রকাশ করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাচক থানায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও অর্থের প্রকৃত উৎস সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

No comments