বহুদূরে গ্রাম থেকে নন্দীগ্রাম থানায় শিবিরে আসার প্রয়োজন নেই বলে জানান পুলিশ কর্তা ।দোরগোড়ায় সুবিচার — নন্দীগ্রাম থেকে সূচনা, এবার পুলিশ পৌঁছাচ্ছে মানুষের দোরগোড়ায়।নিজেদের এলাকার গ্রাম পঞ্চায়েতে বসেই জন-অভিযোগ নিষ্পত্তি শিব…
বহুদূরে গ্রাম থেকে নন্দীগ্রাম থানায় শিবিরে আসার প্রয়োজন নেই বলে জানান পুলিশ কর্তা ।দোরগোড়ায় সুবিচার — নন্দীগ্রাম থেকে সূচনা, এবার পুলিশ পৌঁছাচ্ছে মানুষের দোরগোড়ায়।নিজেদের এলাকার গ্রাম পঞ্চায়েতে বসেই জন-অভিযোগ নিষ্পত্তি শিবির করা হবে ।পুলিশের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতে বসে দুপক্ষকে সামনাসামনি বসিয়ে মুখোমুখি বসিয়ে সমাধান সূত্র তৈরি করা । জনসচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার ওসি ও হলদিয়ার অ্যাডিশনাল এসপি বিবেক কুমার ভর্মা ,দুই পক্ষকে মুখোমুখী বসিয়ে সমাধান সূত্রে পুলিশের কর্মকর্তারা ।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক অভিনব জনমুখী উদ্যোগ "দোরগোড়ায় সুবিচার"-এর শুভ সূচনা হয়েছে নন্দীগ্রামে। গোটা জেলার পাইলট প্রকল্প হিসেবে প্রথমবার নন্দীগ্রাম থানা এলাকার গ্রাম পঞ্চায়েতগুলিতে শুরু হয়েছে পঞ্চায়েত স্তরে জন-অভিযোগ নিষ্পত্তি শিবির।এখন অভিযোগ জানাতে থানায় ছুটে যাওয়ার প্রয়োজন নেই। নির্দিষ্ট দিনে গ্রাম পঞ্চায়েত কার্যালয়েই উপস্থিত থাকছেন পদস্থ পুলিশ আধিকারিকরা। জমি ও পারিবারিক বিবাদ, সাইবার প্রতারণা, বেআইনি কার্যকলাপ সংক্রান্ত অভিযোগ গ্রহণ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) সংক্রান্ত পরিষেবা, পূর্বের অভিযোগের অগ্রগতি সম্পর্কে তথ্য এবং আইনসম্মতভাবে আপসযোগ্য বিবাদের নিষ্পত্তি—সবই মিলছে এক ছাদের নিচে।
মহিলাদের জন্য রয়েছে পৃথক সহায়তা ডেস্ক এবং প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে পরিষেবা।নন্দীগ্রাম থেকে শুরু হওয়া এই উদ্যোগ ধাপে ধাপে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি থানা এলাকার গ্রাম পঞ্চায়েতে সম্প্রসারিত হবে।বয়স্ক গ্রামবাসীরা যারা দুরে থানায় যেতে অসমর্থক ,সেই গ্রামবাসীদের কাছে পৌঁছে গেলেন পুলিশের কর্মকর্তারা । এমন জনসংযোগ দেখে খুশি গ্রামবাসীরা ।

No comments