Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

অন্নপূর্ণা যোজনার সমস্ত উপভোক্তাদের নাম ও বিস্তারিত তালিকা পোর্টালে প্রকাশ করা হবে

বিস্তারিত তালিকা পোর্টালে প্রকাশ করা হবে বলে জানায় রাজ্য সরকার ।পঞ্চায়েত ও ব্লক স্তরে আলাদা পোর্টালে থাকবে উপভোক্তাদের তালিকা, স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ সরকারের। উপভোক্তাদের ‘যোগ্যতা’ নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এবার এক নজি…

 


বিস্তারিত তালিকা পোর্টালে প্রকাশ করা হবে বলে জানায় রাজ্য সরকার ।পঞ্চায়েত ও ব্লক স্তরে আলাদা পোর্টালে থাকবে উপভোক্তাদের তালিকা, স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ সরকারের। উপভোক্তাদের ‘যোগ্যতা’ নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এবার এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার।

  নবান্ন সূত্রের খবর ,উপযুক্ত ও যোগ্য প্রার্থীরাই একমাত্র এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে ।কোন অযোগ্য ব্যক্তিকে এই সুযোগ দেওয়া হবে না ।এই টাকা দলের টাকা নয় ,কর দাতাদের টাকা ।একটি পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা উপভোক্তাদের নাম তালিকা সহকারে প্রকাশ করা হবে ।অভিযোগ থাকলে ,তদন্ত হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। তৎক্ষণাৎ তার টাকা বন্ধ করে দেওয়া হবে । বর্তমানে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে ১ কোটি ৯ লক্ষ ৫৩ হাজার ৩৭৮ জন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে পাঠানোর কর্মসূচির সূচনা করা হয়েছিল। সেখান থেকেই এই কড়া বার্তার কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। 

মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, কোনও যোগ্য আবেদনকারী যেন বঞ্চিত না হন, আবার একই সঙ্গে ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করে সরকারি তহবিলের অপচয় রোধ করাই এই নতুন ব্যবস্থার মূল উদ্দেশ্য।অভিযোগের থাকলে এক মাসের মধ্যেই তা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোনও রাজনৈতিক প্রভাব খাটানো চলবে না।জানানো হয়েছে, ভুলবশত বা জালিয়াতি করে যদি কোনও অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন, তবে তা ‘শুধরে’ নেওয়ার লক্ষ্যেই এই নির্দিষ্ট পোর্টাল চালু করা হচ্ছে। এই পোর্টালে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বা পুর এলাকার ওয়ার্ডভিত্তিক উপভোক্তার নাম সংরক্ষিত থাকবে, যা দেখে সাধারণ মানুষও অযোগ্যদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

No comments