Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সাইবার প্রতারণার সাড়ে ৮লক্ষ অর্থ উদ্ধার করে ভুক্তভোগীর হাতে ফিরিয়ে দিল মারিশদা থানা

সাইবার প্রতারণার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় আরও এক উল্লেখযোগ্য সাফল্য।গত ০২.০৬.২০২৬ তারিখে মারিশদা থানায় মিহির মণ্ডল নামে এক পাইকারি চিংড়ি মাছ ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান,…

 


সাইবার প্রতারণার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় আরও এক উল্লেখযোগ্য সাফল্য।গত ০২.০৬.২০২৬ তারিখে মারিশদা থানায় মিহির মণ্ডল নামে এক পাইকারি চিংড়ি মাছ ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, টেলিফোনে চিংড়ি মাছ কেনাবেচার চুক্তির ভিত্তিতে বিভিন্ন অনলাইন লেনদেনের মাধ্যমে তিনি মোট ₹১০,৫৩,৪৩৫ প্রদান করেন। কিন্তু অর্থ গ্রহণের পর অভিযুক্ত ব্যক্তি মাছ সরবরাহ না করে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তখনই তিনি বুঝতে পারেন যে তিনি একটি সুপরিকল্পিত সাইবার প্রতারণার শিকার হয়েছেন।অভিযোগ পাওয়ার পরপরই মারিশদা থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধন করে প্রতারিত অর্থের গতিপথ চিহ্নিত করে এবং তা ফ্রিজ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তদন্তের ফলে ₹৮,৫৭,০০০ সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার হওয়া সম্পূর্ণ অর্থ অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টে ফেরত প্রদান করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সকলকে অনুরোধ করছে— অনলাইনে লেনদেনের আগে অপর পক্ষের পরিচয় ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করুন। প্রতারণার শিকার হলে দেরি না করে অবিলম্বে নিকটবর্তী থানায় অথবা জাতীয় সাইবার হেল্পলাইন ১৯৩০-এ যোগাযোগ করুন। সচেতনতাই সাইবার প্রতারণা প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার।

No comments