আইনের শাসন প্রতিষ্ঠায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আরও এক সাফল্য।২০২৩ সালে হাসপাতাল চত্বরে এক ভবঘুরে মহিলাকে জোরপূর্বক টানাহেঁচড়ার অভিযোগের খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। হাসপাতাল কর্মী ও স্থানীয় মানুষের …
আইনের শাসন প্রতিষ্ঠায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আরও এক সাফল্য।২০২৩ সালে হাসপাতাল চত্বরে এক ভবঘুরে মহিলাকে জোরপূর্বক টানাহেঁচড়ার অভিযোগের খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। হাসপাতাল কর্মী ও স্থানীয় মানুষের সহায়তায় অভিযুক্তকে আটক করে থানায় আনা হয় এবং অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গ্রেফতার করা হয়।
তদন্ত চলাকালীন নির্যাতিতার মেডিকেল পরীক্ষা, জুডিশিয়াল স্টেটমেন্টসহ সমস্ত আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর দেবদূত মণ্ডল আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারপ্রক্রিয়া শেষে আদালত অভিযুক্ত অসীম মণ্ডল ওরফে বাবু-কে BNS-এর ৭৪ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছর ৪ মাসের সশ্রম কারাদণ্ড এবং ₹৩,০০০ অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

No comments