হলদিয়া-পাঁশকুড়া লাইনে বিশেষ স্পেশাল ট্রেন চলবে, জেনে নেন সময়সূচী । যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এ বার হলদিয়া থেকে পাঁশকুড়া ও পাঁশকুড়া থেকে হলদিয়ায় স্পেশাল টেন চালু করছে দক্ষিণ পূর্ব রেল।মেলায় যাওয়ার জন্যে তারকেশ্বর মন্দ…
হলদিয়া-পাঁশকুড়া লাইনে বিশেষ স্পেশাল ট্রেন চলবে, জেনে নেন সময়সূচী । যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এ বার হলদিয়া থেকে পাঁশকুড়া ও পাঁশকুড়া থেকে হলদিয়ায় স্পেশাল টেন চালু করছে দক্ষিণ পূর্ব রেল।মেলায় যাওয়ার জন্যে তারকেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। অনেকেই তারকেশ্বরে যাওয়ার জন্য রেলপথকেই বেছে নেন। স্পেশাল ট্রেন চালু হলে যাত্রীদের হয়রানি অনেকটাই কমবে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ।শ্রাবণ মাসের বিশেষ দিনগুলিতে স্পেশাল ট্রেন চালানোর জন্য যাত্রীরা আবেদন করেছিল ।আবেদনে সাড়া দিল রেলওয়ে কর্তৃপক্ষ ।
ট্রেন ছাড়ার তারিখ ও সময়সূচি -----
১৯ জুলাই, ২৬ জুলাই, ২ অগস্ট,৯ অগস্ট ও ১৬ অগস্ট চলবে, মোট পাঁচ দিন ট্রেন ছুটবে ।
পাঁশকুড়া থেকে ট্রেনটি ছাড়বে ভোর ৬টা ১৫ মিনিটে,হলদিয়া পৌঁছবে ৭টা ৫৫ মিনিটে। ।আবার ওই ট্রেনটি হলদিয়া হাতিবেড়িয়া স্টেশন থেকে থেকে ছাড়বে সকাল ৮টা ০৫ মিনিটে, পাঁশকুড়া পৌছাবে ৯টা ৫০ মিনিটে।
৫টি রবিবারের ট্রেন গুলি পাঁশকুড়া থেকে হলদিয়া লাইনে চলবে ।শ্রাবণ মাসের বিশেষ দিনগুলিতে হলদিয়া থেকে পাঁশকুড়া ও পাঁশকুড়া থেকে হলদিয়া পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। পুণ্যার্থী ও যাত্রীদের অনুরোধ , স্পেশাল লোকালটিকে পাঁশকুড়া থেকে হাওড়া পর্যন্ত চালানোর জন্য।কারণ পাঁশকুড়া থেকে ট্রেন চেঞ্জ করতে আবার অনেক দুর্ভোগ সইতে হয় ।

No comments