শক খেয়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের,শোকোস্তব্ধ এলাকা । ঘটনাটি ঘটেছে হলদিয়া ভবানীপুর থানা এলাকার কুমারপুর গ্রামে । ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ ।নতুন বাড়ি তৈরির কাজের জন্য পুরনো তার দিয়ে ইলেকট্রিক লাইন টানছিলেন ।…
শক খেয়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের,শোকোস্তব্ধ এলাকা । ঘটনাটি ঘটেছে হলদিয়া ভবানীপুর থানা এলাকার কুমারপুর গ্রামে । ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ ।নতুন বাড়ি তৈরির কাজের জন্য পুরনো তার দিয়ে ইলেকট্রিক লাইন টানছিলেন ।আচানক শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎপৃষ্ট হয় বাড়ির মালিক সিরাজ আলি(৪৫) ।তাকে বাঁচাতে ছুটে আছে স্ত্রী আলেয়া আলী(৪২) ,তারও মৃত্যু হয় ।তাদের বাঁচাতে ছুটে আসে তার ছেলে আনাস আলী মল্লিক বয়স ১২ । বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকার শোকস্তব্ধ ।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশ ।ঘটনাস্থলে পৌঁছায় মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা ।পুলিশ দেহগুলি তুলে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্ত করার জন্য ।কিভাবে তিনজনের মৃত্যু হল তদন্ত করছে পুলিশ

No comments