মাদকবিরোধী অভিযানে 10kg এনডিপিএস নন্দকুমার থানার পুলিশের সাফল্য।মাদকের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য।১৯.০৭.২০২৬ তারিখে বিকেল প্রায় ৪:৩০ মিনিটে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত…
মাদকবিরোধী অভিযানে 10kg এনডিপিএস নন্দকুমার থানার পুলিশের সাফল্য।মাদকের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য।১৯.০৭.২০২৬ তারিখে বিকেল প্রায় ৪:৩০ মিনিটে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নন্দকুমার থানার পুলিশ, এসওজি (SOG)-এর সহায়তায় নন্দকুমার থানার অন্তর্গত শ্রীধরপুর মোড় এলাকায় WB-29B-7454 নম্বরের একটি বাসে অভিযান চালায়।
অভিযান চলাকালীন শেখ আক্রাম নামে এক ব্যক্তির কাছ থেকে দুটি ব্যাগে রাখা আনুমানিক ৯টি প্যাকেটে প্রায় ৯–১০ কেজি সন্দেহভাজন এনডিপিএস (NDPS) মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পরিমাণ নন-কমার্শিয়াল কোয়ান্টিটি (Non-Commercial Quantity) বলে অনুমান করা হচ্ছে।অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের প্রকৃতি, উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও একইভাবে কঠোর হাতে চলবে।

No comments