পূর্ব মেদিনীপুর উপকূল অঞ্চল অতিক্রম করবে নিম্নচাপটি ।এর জেরে হলদিয়া অঞ্চল থেকে এর প্রভাবে আজ ও আগামিকাল (মঙ্গলবার) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি…
পূর্ব মেদিনীপুর উপকূল অঞ্চল অতিক্রম করবে নিম্নচাপটি ।এর জেরে হলদিয়া অঞ্চল থেকে এর প্রভাবে আজ ও আগামিকাল (মঙ্গলবার) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। যত সময় গড়াচ্ছে তত দ্রুত বাংলায় ঢুকছে। শেষ পাওয়া খবরের আপডেট অনুযায়ী, সোমবারের মধ্যেই পূর্ব মেদিনীপুর উপকূল অঞ্চল অতিক্রম করবে নিম্নচাপটি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। অর্থাৎ গোটা সপ্তাহ জুড়েই চলবে দুর্যোগ।

No comments