স্বেচ্ছায় রক্তদান শিবির। মহিষাদল বিজেপি মন্ডল ১ ও ২ এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।ভারতীয় জনতাপার্টি যুব মোর্চা মহিষাদল মণ্ডল - ২ এর আমন্ত্রণে উপস্থিত ছিলেন মহিষাদল এর বিধায়ক সুভাষ কুমার পাঁজা ,এছাড়াও উপস্থিত ছ…
স্বেচ্ছায় রক্তদান শিবির। মহিষাদল বিজেপি মন্ডল ১ ও ২ এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।ভারতীয় জনতাপার্টি যুব মোর্চা মহিষাদল মণ্ডল - ২ এর আমন্ত্রণে উপস্থিত ছিলেন মহিষাদল এর বিধায়ক সুভাষ কুমার পাঁজা ,এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী , বিশিষ্ট আইনজীবী ও বিজেপির জেলা সভাপতি মলয় সিনহা ,বিজেপির অন্যতম নেতা সোমনাথ ভূঁইয়া ,তপন ব্যানার্জি ,মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী নেতা রঘুনাথ পন্ডা ,শীতল প্রসাদ বাগ,মহিষাদল মন্ডল ১ সভাপতি অনুপ কুমার সামন্ত প্রমূখ ।রক্তদান শিবিরে প্রায় ৯০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ।রক্তদান শিবিরের সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন , আজকের প্রজন্মের ছাত্র ছাত্রীরা পাঠ্যপুস্তক থেকে জানুক শ্যামাপ্রসাদ মুখার্জী সম্বন্ধে ।এর জন্য সরকারের কাছে অনুরোধ করবো পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন কাহিনী চ্যাপ্টারে থাকুক ।

No comments