পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা "শক্তি বাহিনী"-র সহযোগিতায় আজ মানব পাচার, বাল্যবিবাহ এবং শিশুদের উপর যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে …
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা "শক্তি বাহিনী"-র সহযোগিতায় আজ মানব পাচার, বাল্যবিবাহ এবং শিশুদের উপর যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় পুলিশ সুপার অংশুমান সাহা , মাননীয় অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীণ), ডিএসপি (ডি.ই.বি.), ডিএসপি (ডি.আই.বি.), স্পেশাল পাবলিক প্রসিকিউটর শ্রী দেবরঞ্জন ব্যানার্জি মহাশয় এবং জেলার প্রতিটি থানার শিশু কল্যাণ পুলিশ আধিকারিক -সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ।
এই সচেতনতা কর্মসূচিতে মানব পাচার, বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি যৌন নির্যাতনের মতো সামাজিক অপরাধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, এ ধরনের অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, দ্রুত অভিযোগ জানানোর গুরুত্ব এবং পুলিশ-প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।একটি নিরাপদ ও সুরক্ষিত সমাজ গড়ে তুলতে সকলের সচেতনতা, অংশগ্রহণ ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

No comments