একের পর এক মোবাইল হাতিয়ে চম্পট দিচ্ছিল চোরের দল। অবশেষে আর রক্ষা মিলল না। এগরা মহকুমা হাসপাতালে মোবাইল চুরির কিনারা করতে নেমে এক বড়সড় সাফল্য পেল এগরা থানার পুলিশ। ভিড়ে ঠাসা ছিল মহকুমা হাসপাতালের ওয়েটিং রুম।ঘটনায় জড়িত থাকার অভিযোগ…
একের পর এক মোবাইল হাতিয়ে চম্পট দিচ্ছিল চোরের দল। অবশেষে আর রক্ষা মিলল না। এগরা মহকুমা হাসপাতালে মোবাইল চুরির কিনারা করতে নেমে এক বড়সড় সাফল্য পেল এগরা থানার পুলিশ। ভিড়ে ঠাসা ছিল মহকুমা হাসপাতালের ওয়েটিং রুম।ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ধৃতদের কাছ থেকে শুধু অভিযোগকারীর খোয়া যাওয়া মোবাইলটিই নয়, সঙ্গে উদ্ধার হয়েছে আরও ৯টি চোরাই ফোন। আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যেই উদ্ধার হওয়া মোট ১০টি মোবাইল তাদের আসল মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এগরা মহকুমা হাসপাতালের ওয়েটিং রুম থেকে এক ব্যক্তির মোবাইল চুরি যায়। ধৃতদের ডেরা ও বিভিন্ন গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মোট ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি তদন্তে নামেন এগরা থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মানিকলাল শিট ও তাঁর টিম। গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে তিন সন্দেহভাজনকে পাকড়াও করে পুলিশ। তাদের জেরা করতেই একে একে বেরিয়ে আসে চোরাই মোবাইলের হদিশ।

No comments