আজ বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার মনোহরপুর গ্রাম থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি কেউটে সাপ উদ্ধার হয়েছে। উদ্ধার করেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান …
আজ বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার মনোহরপুর গ্রাম থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি কেউটে সাপ উদ্ধার হয়েছে। উদ্ধার করেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মীরা তথা স্নেকম্যান নকুল চন্দ্র ঘাঁটি ও বিজ্ঞানকর্মী তথা শিক্ষক অনুপ কুমার পাঁজা। একটি কেউটে সাপ মাছ ধরার ফুট জালে আটকে গেছে।দুপুরে মনোহরপুর গ্রামের বাসিন্দা সুকুমার সাঁতরা বিজ্ঞান ও পরিবেশকর্মী তথা শিক্ষক অনুপ কুমার পাঁজাকে ফোন করে জানায় ।তৎক্ষণাৎ স্নেকম্যান নকুল বাবু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুট জালে জড়িয়ে থাকা সাপটিকে জাল কেটে উদ্ধার করেন। সাপ উদ্ধার করা দেখতে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সাপ সম্পর্কে সচেতন করেন এবং সাপকে কেন মারা উচিত নয় , বাস্তুতন্ত্রে সাপের গুরুত্ব, সাপের কামড় থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি তা সবিস্তারে আলোচনা করা হয়। পরে সাপটিকে বালুঘাটা বনদপ্তরের আধিকারিকের হাতে তুলে দেওয়া হবে বলে নকুল বাবু জানান।

No comments