Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া দুর্গাচক থানা এলাকায় শিশু নিবাস পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক ও হলদিয়া মহকুমাশাসক

হলদিয়া দুর্গাচক থানা এলাকায় শিশু নিবাস পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক ও হলদিয়া মহকুমা শাসক । আচমকা পরিদর্শনে আসেন জেলা প্রশাসন । পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং হলদিয়ার মহকুমাশাসক (SDO) হলদিয়া মহকুমার অন্তর্গত ‘স্বধর …



 হলদিয়া দুর্গাচক থানা এলাকায় শিশু নিবাস পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক ও হলদিয়া মহকুমা শাসক । আচমকা পরিদর্শনে আসেন জেলা প্রশাসন । পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং হলদিয়ার মহকুমাশাসক (SDO) হলদিয়া মহকুমার অন্তর্গত ‘স্বধর হোম’, কিশোর সংশোধনাগার এবং শিশু নিবাসগুলি পরিদর্শন করেন।ঘুমিয়ে থাকা ছেলেমেয়েদের সাথে কথা বলেন ।তাদের অভাব অভিযোগের কথা শুনেন । তাঁরা সেখানকার পরিকাঠামোগত ঘাটতিগুলি খতিয়ে দেখেন এবং সিএসআর (CSR) উদ্যোগের মাধ্যমে সেই অভাবগুলি পূরণ করার আশ্বাস দেন।জানা যায়, শিশু নিবাস হোমে পরিষেবা কাজে কর্তব্যরতরা জেলাশাসককে বেশ কয়েকটি অভিযোগ করেন ।তাদের দাবি 19 মাস ধরে তারা কোন বেতন পায়নি ।সরকারের পক্ষ থেকে শিশু নিবাস চালানোর আর্থিক অনুদান গুলো ঠিকমতো পায়নি ।বিষয়গুলি সরাসরি তুলে ধরেন জেলাশাসক এবং হলদিয়া মহকুমা শাসকের কাছে ।প্রশাসনের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয় ।

No comments