Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

শ্যুটআউটের ঘটনায় প্রাণ হারালেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক (PA) চন্দ্রনাথ রথ

প্রাক্তন এই বায়ুসেনা কর্মীকে চলন্ত গাড়ি থামিয়ে অত্যন্ত কাছ থেকে গুলি করে খুন করেছে একদল দুষ্কৃতী। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর গাড়ির চালকও। ঘটনার তীব্রতায় রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে…

 


প্রাক্তন এই বায়ুসেনা কর্মীকে চলন্ত গাড়ি থামিয়ে অত্যন্ত কাছ থেকে গুলি করে খুন করেছে একদল দুষ্কৃতী। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর গাড়ির চালকও। ঘটনার তীব্রতায় রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে চন্দ্রনাথবাবু মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন। সেই সময় একাধিক বাইক এবং একটি প্রাইভেট কারে চড়ে আসা একদল দুষ্কৃতী তাঁর গাড়িটিকে ধাওয়া করে। মাঝপথে গাড়িটির পথ আটকে দাঁড়ায় তারা। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা চন্দ্রনাথবাবুকে লক্ষ্য করে গুলি চালায়।গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথ রথকে দ্রুত বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ হাসপাতালের সামনে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা বিশ্বস্ত সহকর্মীর এই পরিণতিতে তিনি ভেঙে পড়েন। পরবর্তীতে সেখানে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য সরকারের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়েছেন রাজনৈতিক মহলের একাংশ।

No comments