হলদিয়ার দাপুটে তৃনমূল নেতা আর্মান ভোলা গ্রেফতার ।ভোটের রেস কাটতে না কাটতেই আবারও গ্রেপ্তার হলদিয়ার ত্রাস ।তৃণমূলের তাপসী মন্ডলের ঘনিষ্ঠ আরমান ভোলা গ্রেফতার ।আগ্নেয়অস্ত্র দেখিয়ে টাকা চিনতাই এর ঘটনায় গ্রেফতার হলদিয়ার বাদশা আ…
হলদিয়ার দাপুটে তৃনমূল নেতা আর্মান ভোলা গ্রেফতার ।ভোটের রেস কাটতে না কাটতেই আবারও গ্রেপ্তার হলদিয়ার ত্রাস ।তৃণমূলের তাপসী মন্ডলের ঘনিষ্ঠ আরমান ভোলা গ্রেফতার ।আগ্নেয়অস্ত্র দেখিয়ে টাকা চিনতাই এর ঘটনায় গ্রেফতার হলদিয়ার বাদশা আরমান ভোলা।বাদশা গ্রেফতারের পর এবার হলদিয়ায় আরমান ভোলার সাগরেদদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানায় হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী। ইতিমধ্যে আরমান ভোলাকে জেরা করে এক সাগরেদ অরুনাভ কুইতিকে গ্রেফতার করে পুলিশ ।ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ,প্রথম দফার ভোটের সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে মানুষকে ভয় দেখিয়েছিল ।এমনকি একজন কাছ থেকে ১০০০০ টাকা ছিনতাই করে বলে অভিযোগ । ভোটের ফলাফলের পর থেকে গা ঢাকা দিয়েছিল দুই দুষ্কৃতী ।জানা যায়, কলকাতা রাজারহাট থেকে গ্রেফতার করে পুলিশ ।মঙ্গলবার হলদিয়া মহাকুম আদালতের তোলা হলে তার জামিন নাকচ করে দেয় ।হলদিয়া আদালত ৫ দিনের পুলিশ রিমান্ড দেয়।
বিধায়ক প্রদীপ বিজলি বলেন ,"ও তো একটা তোলাবাজ, তৃণমূলের আশ্রিত তোলাবাজ এবং ডাকাত। ভোটের ফল ঘোষণার দিনই ও পালিয়ে গিয়েছিল। আজ ও ধরা পড়ায় হলদিয়ার মানুষ শান্তি পেয়েছে।গত ১৫ বছর ধরে এরা হলদিয়ায় ডাকাতি ও রাজত্ব চালিয়েছে। এই আরমানের আরও কিছু সাঙ্গোপাঙ্গো হলদিয়ায় রয়েছে, তাদের ওপর নজর রাখার জন্য আমরা পুলিশকে বলেছি। মূল মাথা ধরা পড়েছে, এবার চেলারাও খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আমাদের সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।"

No comments