Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

অ্যাপ-নির্ভর বাইক পরিষেবাগুলিকে এই নিষেধাজ্ঞার মধ্যে ধরা হয়নি। ফলে ওলা বা উবারের বাইক পরিষেবা স্বাভাবিক নিয়মেই চালু থাকবে

ভোটের ঠিক দু’দিন আগে থেকেই শুরু হচ্ছে ‘সাইলেন্ট পিরিয়ড’। এই সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে মোটরবাইক চলাচলের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন।নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরবাইক ব্য…

 


ভোটের ঠিক দু’দিন আগে থেকেই শুরু হচ্ছে ‘সাইলেন্ট পিরিয়ড’। এই সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে মোটরবাইক চলাচলের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন।নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরবাইক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। প্রতিদিনের কাজকর্মে মোটরবাইক বিশেষ গুরুত্বপূর্ণ। ভোটের আবহে হঠাৎ করে নিষেধাজ্ঞা জারির ফলে সমস্যায় পড়েছেন অনেকেই।এই সময় কোনওভাবেই বাইক নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না, যদি না তা অত্যন্ত জরুরি প্রয়োজনের মধ্যে পড়ে।সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো গেলেও, চালকের পিছনে কাউকে বসানো যাবে না। অর্থাৎ, পিলিয়ন রাইডিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম বিশেষ করে ভোটের আগে দিনের সময়েও নজরদারি বাড়ানোর জন্যই কার্যকর করা হয়েছে।জরুরি কারণ ছাড়া অন্য কোনও কাজে বাইক নিয়ে বের হতে হলে সংশ্লিষ্ট এলাকার থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। এই নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

কারা পাবেন ছাড়?

নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে এই বিধিনিষেধ থেকে ছাড় দিয়েছে। যেমন—

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা

পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও অন্যান্য নিরাপত্তা কর্মী

অফিসযাত্রী (আই-কার্ড দেখাতে হবে)

অ্যাপ-ভিত্তিক পরিষেবা যেমন ফুড ডেলিভারি, ই-কমার্স

সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক জরুরি কাজ

বিশেষ ক্ষেত্রে লিখিত অনুমতি বাধ্যতামূলক

অ্যাপ-নির্ভর বাইক পরিষেবাগুলিকে এই নিষেধাজ্ঞার মধ্যে ধরা হয়নি। ফলে ওলা বা উবারের বাইক পরিষেবা স্বাভাবিক নিয়মেই চালু থাকবে।

No comments