Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

খেজুরির নিজ কসবা অঞ্চলের সন্ত্রাসের আঁতুড়ঘর আলিপুর বলে অভিযোগ বামফ্রন্ট প্রার্থীর

বামফ্রন্ট প্রার্থী হিমাংশু দাসের ভোট প্রচারে সন্ধ্যায় ঝড় বৃষ্টি সত্ত্বেও এলাকার শ্রমজীবী মানুষ দীর্ঘ সাত বছর পর সভা এবং মিছিল কর্মসূচিতে যুক্ত হলেন। সভায় সভাপতিত্ব করেন জনকা এরিয়া কমিটির সদস্য বিদ্যানিধি মন্ডল, বক্তব্য রাখেন…

 


বামফ্রন্ট প্রার্থী হিমাংশু দাসের ভোট প্রচারে সন্ধ্যায় ঝড় বৃষ্টি সত্ত্বেও এলাকার শ্রমজীবী মানুষ দীর্ঘ সাত বছর পর সভা এবং মিছিল কর্মসূচিতে যুক্ত হলেন। সভায় সভাপতিত্ব করেন জনকা এরিয়া কমিটির সদস্য বিদ্যানিধি মন্ডল, বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য রত্নেশ্বর দোলুই,ছাত্র নেতা শেখ জাকির হোসেন মল্লিক, উপস্থিত ছিলেন প্রতিমা মন্ডল , প্রদীপ মন্ডল, স্বদেশ মাইতি, অশনি পাত্র, শেখ আরাফত,পার্বতী করণ, অরুন মন্ডল, হিমাদ্রি জানা, শান্তিপদ দাস, সুবেস দাস, বিকাশ মান্না সহ নেতৃত্ব গন।

 হিমাংশু দাস জানান ,বারবার বহু মানুষ আক্রান্ত হয়েছেন। তৃণমূলী দুর্বৃত্তরা মানুষের উপর অত্যাচার করেছে।ঘর বাড়ি ভেঙেছে। তা সত্ত্বেও----এলাকার মানুষের অদম্য জেদ ও সাহসের উপর ভর করে আজ বিকেলে আলিপুর বাজারে সভা ও এলাকায় বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থীর প্রচার সংগঠিত হয়। 

  গতকাল কতিপয় সমাজবিরোধী এই সভা ও মিছিল যাতে না হয় তার জন্য নেতৃত্বদের ধমক চমক দিয়েছিল। তা উপেক্ষা করে আজকের কর্মসূচি এলাকার মানুষের কাছে নজর কেড়েছে।

No comments