বাসে ফেলে যাওয়া ব্যাগ সামগ্রীসহ উদ্ধার, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে কৃতজ্ঞতা জানালেন মুর্শিদাবাদের যাত্রী ।মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার নাদিপাড়া গ্রামের বাসিন্দা জিনরুল শেখ এবং তাঁর স্ত্রী গত ০৯.০৪.২০২৬ তারিখে ধর্মতলা থেকে …
বাসে ফেলে যাওয়া ব্যাগ সামগ্রীসহ উদ্ধার, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে কৃতজ্ঞতা জানালেন মুর্শিদাবাদের যাত্রী ।মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার নাদিপাড়া গ্রামের বাসিন্দা জিনরুল শেখ এবং তাঁর স্ত্রী গত ০৯.০৪.২০২৬ তারিখে ধর্মতলা থেকে দীঘা অভিমুখে বাসে করে যাত্রা করছিলেন। যাত্রাপথে উলুবেড়িয়া নিমদিঘি বাস স্ট্যান্ডে নামার সময় তাঁরা ভুলবশত একটি ধূসর রঙের লেডিস ব্যাগ বাসে ফেলে যান। ব্যাগটিতে ছিল জিনারুল শেখের স্ত্রীর আনুমানিক ৫ থেকে ৬ ভরি ওজনের সোনার গয়না (হার, আংটি, চুড়ি, ব্রেসলেট ও বড় দুল), রুপোর গয়না, নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন।
বিষয়টি জানা মাত্রই দীঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর নির্দেশে থানায় কর্মরত এএসআই গৌতম কুমার অবিলম্বে বাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং গভীর রাতে অত্যন্ত তৎপরতার সাথে ব্যাগটি সামগ্রীসহ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তী দিন অর্থাৎ ১০.০৪.২০২৬ তারিখে সকালে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করার পর উদ্ধারকৃত সমস্ত সামগ্রী যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জিনরুল শেখের নিকট হস্তান্তর করা হয়। নিজের হারিয়ে যাওয়া অমূল্য সম্পদ ফিরে পেয়ে ওই দম্পতি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং দীঘা থানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

No comments