Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

ভোট পরিচালনার বিষয়বস্তু খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল

বিধানসভার নির্বাচনের হটস্পট নন্দীগ্রাম ।ভোট পরিচালনার বিষয়বস্তু খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল । গত বিধানসভার পর যে অশান্তি তৈরি হয়েছিল , পোস্ট ভোট ভায়োলেন্স , সেই জায়গাগুলি খতিয়ে দেখলেন নির্বাচন কম…

 


বিধানসভার নির্বাচনের হটস্পট নন্দীগ্রাম ।ভোট পরিচালনার বিষয়বস্তু খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল । গত বিধানসভার পর যে অশান্তি তৈরি হয়েছিল , পোস্ট ভোট ভায়োলেন্স , সেই জায়গাগুলি খতিয়ে দেখলেন নির্বাচন কমিশনার ।নন্দীগ্রাম ছাড়াও পটাশপুর ও ময়না এলাকাতে অশান্তি ছড়িয়ে ছিল।যাতে গোটা জেলায় অবা এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হয় খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচন কমিশনার । ইতিমধ্যেই গত রবিবার জেলা পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করে ।নন্দীগ্রামের উত্তেজনা প্রবল এলাকা গুলি ঘুরে দেখলেন মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল ।এছাড়া ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার ,জেলা পুলিশ সুপার অংশুমান সাহা সহ অন্যান্য আধিকারিকরা ।নন্দীগ্রামের সরস্বতী বাজারে প্রথম এগিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন ।এরপর গড় চক্রবেড়িয়া ও কেন্দ্রামারীতে যান তিনি ।সেখানকার একটি বুথ কেন্দ্র পরিদর্শন করেন । কোথায় ভোটাররা দাঁড়াবে, কোথায় সেনাবাহিনী থাকবে, কোথায় ভোট কর্মীরা থাকবে, সবকিছুর একটি মহড়া করেন । নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়ে দেওয়া হয় ।সাধারণ মানুষকে আশ্বাস দেন তিনি । মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল বলেন, "সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাও ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে । বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপর থেকে নিচ চলা পর্যন্ত একজোট হয়ে নির্বাচন করাবো ।যে যার ভোট নিজে দেবে। কোন সন্ত্রাস চলবেনা । পুলিশ প্রশাসন করা হাতে দমন করবে ।" এলাকাবাসীদের অনেকের নাম ভোটার লিস্ট নেই কেন সেই বিষয়ে প্রশ্ন করেন । কমিশনার বলেন , "যাদের নাম নেই আইন অনুযায়ী তারা আবেদন করবেন তাদের বিষয়ে নিশ্চয়ই আলোচনা করা হবে ।হায়ার লেভেল থেকে স্কুটিনি করে দেখা হবে । প্রমাণপত্র সব ঠিক থাকলে আবার সব ঠিক হয়ে যাবে । "

No comments