Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

অবশেষে ফাঁস হল রাহুলের আসল ঘটনা, আউটডোর শ্যুটিং চলছিল।ক্যামেরার সুইচ অফ ছিল কেন?

ক্যামেরা চালু ছিল, সব রেকর্ড হয়েছে। ভিডিওতে দেখা যায়, শ্যুটিংয়ের ফাঁকেই একটু বেশি জলের কাছাকাছি চলে গিয়েছিলেন ধারাবাহিকের নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ও শ্বেতা মিশ্র। সেই সময়ে হঠাৎ টাল সামলাতে না পেতে পড়ে যান শ্বেতা, ত…

 


ক্যামেরা চালু ছিল, সব রেকর্ড হয়েছে। ভিডিওতে দেখা যায়, শ্যুটিংয়ের ফাঁকেই একটু বেশি জলের কাছাকাছি চলে গিয়েছিলেন ধারাবাহিকের নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ও শ্বেতা মিশ্র। সেই সময়ে হঠাৎ টাল সামলাতে না পেতে পড়ে যান শ্বেতা, তাঁকে বাঁচাতে গিয়ে জলে ডুবতে থাকেন রাহুল ও!

পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে, তখনই জলে ঝাঁপ দেন শ্যুটিং ক্রু-রা! প্রথমে শ্বেতা, তারপরে রাহুলকে উদ্ধার করা হয়। শ্বেতা সামলে নিলেও, গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাহুল। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। কিন্তু সেখানে গিয়ে চিকিৎসকেরা বলেন, ততক্ষণে সব শেষ।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। যেহেতু সমুদ্র সৈকতে শ্যুটিং চলছিল, সেখানে অন ছিল ক্যামেরা। তালসারির বিচে যে সময়ে দুর্ঘটনাটি ঘটে, সেই সময়ে শ্যুটিং চলছিল। ফলে সমুদ্রমুখী করে প্লেস করা ছিল অনেকগুলো ক্যামেরা। সেই ক্যামেরাতেই অজান্তে বন্দি হয়ে যায় দুর্ঘটনার দৃশ্য। পুলিশ জানাচ্ছে, ক্যামেরার ফুটেজে রয়েছে রাহুল আর শ্বেতা হাত ধরে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। সেই দৃশ্য শ্যুটিংয়ের অংশ হিসেবেই রেকর্ড করা হয়। কিন্তু এরপরে ক্যামেরায় দেখা যায়, হঠাৎ পড়ে যান নায়িকা। তার পরের মুহূর্তেই জলে পড়ে যান রাহুল ও!

ক্যামেরার ফুটেজ বলছে, এরপরে রাহুল আর শ্বেতাকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়েন অনেকেই। ক্যামেরার ডানদিক থেকে একজন ছুটে গিয়ে, প্রথমে উদ্ধার করেন শ্বেতাকে। তাঁকে উদ্ধার করেই একটি বোটে তোলা হয়। কিন্তু সঙ্গে সঙ্গেই রাহুলের খোঁজ পাওয়া যায়নি। বেশ কিছুটা সময় খোঁজার পরে, উদ্ধার করা যায় রাহুলকে। অনুমান, সেই সময়ের মধ্যেই অনেকটা জল খেয়ে ফেলেছিলেন রাহুল। তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তবে পুলিশ সূত্রে জানানো হচ্ছে, শ্বেতাকে উদ্ধার করা পর্যন্ত ক্য়ামেরায় গোটা ঘটনাটা ধরা রয়েছে। কিন্তু রাহুলকে উদ্ধার করার সময়ে, ক্যামেরা চালু ছিল না। বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যামেরা।সাঁতার জানতেন না রাহুল বা শ্বেতা কেউই। তবে জানা যাচ্ছে, শ্যুটিংয়ে নিরাপত্তার জন্য রাখা হয়েছিল নুলিয়া। তিনিই জলে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন। তাঁর কথায়, রাহুল আর শ্বেতাকে বারে বারে গভীর জলে যেতে বারণ করা হয়েছিল। কিন্তু হাওয়া বেশি থাকায়, তাঁরা কোনও কথাই শুনতে পাননি।

No comments