Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

নানান জল্পনা ও টানটান উত্তেজনার পর পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় সিপিআইএম এর প্রার্থী

পশ্চিম বিধানসভায় সিপিআইএম এর প্রার্থী হলেন নিরঞ্জন সিহি। পশ্চিম পাশকুড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট এবং আইএসএফের মধ্যে একটি সমঝোতা হয়েছিল, সেখানে আইএসএফ কে সিট ছাড়ার কথা থাকলেও আইএসএফের প্রার্থী মনোনীত না হওয়ায় পশ্চিম পাঁশক…

 


পশ্চিম বিধানসভায় সিপিআইএম এর প্রার্থী হলেন নিরঞ্জন সিহি। পশ্চিম পাশকুড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট এবং আইএসএফের মধ্যে একটি সমঝোতা হয়েছিল, সেখানে আইএসএফ কে সিট ছাড়ার কথা থাকলেও আইএসএফের প্রার্থী মনোনীত না হওয়ায় পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের সিট ছাড়লো না বামফ্রন্ট। বামফ্রন্টের প্রার্থী অর্থাৎ সিপিআইএম এর প্রার্থী হলেন নিরঞ্জন সিহি। পশ্চিম পাঁশকুড়া বিধানসভার প্রার্থী পদের সিট ছাড়ার কথা ছিল বামেদের, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী হলেন দীর্ঘদিনের পোড় খাওয়া নেতা নিরঞ্জন সিহি। 

বামেদের যখন প্রার্থী পদ ঘোষণা হয় তখন পূর্ব মেদিনীপুর জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র ফাঁকা রাখা হয়েছিল, পূর্ব পাঁশকুড়া , নন্দীগ্রাম, নন্দকুমার মহিষাদল সহ পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় জোট শরিক হিসেবে আইএফএফকে প্রার্থী পদ দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত জল্পনা উড়িয়ে পশ্চিম পাঁশকুড়া কেন্দ্রে বামফ্রন্টের সিপিআইএম থেকে প্রার্থী হলেন নিরঞ্জন সিহি।

প্রার্থী পদ ঘোষণার পরেই পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার মিছিল করলেন সিপিআইএম প্রার্থী নিরঞ্জন সিহি।

No comments