১৩ কেজি গাঁজা উদ্ধার করে জিআরপি পুলিশ। এক বড় সাফল্য পুলিশের ।নির্বাচনের আগে নগদ টাকা এবং মাদক পাচার ঠেকাতে সজাগ প্রশাসন। পুলিশের চোখে ধুলো দিতে গিয়েও ব্যর্থ পাচারকারীরা। মঙ্গলবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। পাচারের অভি…
১৩ কেজি গাঁজা উদ্ধার করে জিআরপি পুলিশ। এক বড় সাফল্য পুলিশের ।নির্বাচনের আগে নগদ টাকা এবং মাদক পাচার ঠেকাতে সজাগ প্রশাসন। পুলিশের চোখে ধুলো দিতে গিয়েও ব্যর্থ পাচারকারীরা। মঙ্গলবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। পাচারের অভিযোগে পাকড়াও হয়েছেন বিহারের এক বাসিন্দা। ধৃতের নাম আশিস কুমার। বয়স মাত্র ১৯ বছর। রেল সূত্রে খবর, ব্যাগ এবং সুটকেস ভরে ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা নিয়ে যাচ্ছিলেন আশিস। খড়্গপুর জিআরপি-র এসআরপি মিতুন দে জানান, দুপুর দেড়টা নাগাদ ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন অভিযুক্ত। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে জানা যায়, ওড়িশা থেকে ট্রেন ধরেছিলেন ওই যুবক। ঐ যুবকটি ঝাড়খণ্ডের টাটানগরে গাঁজাপাচারের চেষ্টা করছিলেন । মঙ্গলবারই ধৃতকে আদালতে তোলা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের চোখে ধুলো দিতে গিয়েও ব্যর্থ পাচারকারীরা।

No comments