পাড়া থেকে শুরু করে বাড়ি, নানা শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব প্রভৃতি জায়গায় এই দিন বিদ্যার দেবী সরস্বতীর বন্দনা শুরু । পড়ুয়াদের কত আশা বিদ্যা দেবীর কাছে কত নিবেদন ,দুহাত জোর করে পুষ্পাঞ্জলি নিবেদন ।ভোরবেলা ঘুম থেকে ওঠে হলুদ মেখে স…
পাড়া থেকে শুরু করে বাড়ি, নানা শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব প্রভৃতি জায়গায় এই দিন বিদ্যার দেবী সরস্বতীর বন্দনা শুরু । পড়ুয়াদের কত আশা বিদ্যা দেবীর কাছে কত নিবেদন ,দুহাত জোর করে পুষ্পাঞ্জলি নিবেদন ।ভোরবেলা ঘুম থেকে ওঠে হলুদ মেখে স্নান করে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার চল রয়েছে। সরস্বতী বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও শিল্পের দেবী। নিষ্ঠাভরে দেবীর আরাধনা করলে শিক্ষাক্ষেত্রে নাম করার সঙ্গে সঙ্গে জ্ঞান বৃদ্ধি পায়, সৃজনশীল কাজে পটু হওয়া যায় এবং কর্মক্ষেত্রেও সফলতা প্রাপ্তিতে সুবিধা হয়।প্রতিমা শিল্পীদের তুলির টান শেষ ,বিক্রি চলছে এখনো ।প্রতিমা শিল্পীদের কথায় ,কাঁচামালের মূল্য বৃদ্ধির জন্য প্রতিমার দাম বেড়েছে ।বাজারে সবজির দাম অগ্নি মূল্য ।ফলের বাজারের শসার দাম হাঁকছে ১০০ অধিক মূল্যে ।বাজারের মূল্য যাই হোক না কেন ,পড়ুয়ারা মেতে উঠেছে শ্রী শ্রী সরস্বতী পুজোর আরাধনায়।

No comments