Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

রক্তের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এগিয়ে এলেন তমলুকের একদল মানবিক চিকিৎসক

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে রক্তের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এগিয়ে এলেন তমলুকের একদল মানবিক চিকিৎসক। তীব্র গরমকেও উপেক্ষা করে বৃহস্পতিবার তারা আয়োজন করলেন এক রক্তদান শিবির, যা অনুষ্ঠিত হয় তমলুক শহরের ১১ নম্বর ওয়ার্…

 


৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে রক্তের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এগিয়ে এলেন তমলুকের একদল মানবিক চিকিৎসক। তীব্র গরমকেও উপেক্ষা করে বৃহস্পতিবার তারা আয়োজন করলেন এক রক্তদান শিবির, যা অনুষ্ঠিত হয় তমলুক শহরের ১১ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি হলঘরে।এই শিবিরে চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও রক্তদানে অংশ নেন। পুরুষ ও মহিলাদের মিলিয়ে প্রায় একশো জন স্বেচ্ছায় রক্তদান করেন। গরমকাল হওয়ায় সাধারণত রক্তদান শিবিরের সংখ্যা ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি কমে যায়। ঠিক এই সময়ে এই ধরনের একটি উদ্যোগ নতুন দৃষ্টান্ত তৈরি করল।

এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা চিকিৎসক সংগ্রাম কুমার দোলাই জানান, “এই গরমে সেভাবে রক্তদান শিবির হচ্ছে না। অথচ প্রতিদিন বিভিন্ন হাসপাতালে এক্সিডেন্ট, থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার সহ নানা ধরনের রোগীর চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয়। চিকিৎসার সময় রক্তের সংকট আমাদের চোখে পড়ে। তাই নিজেদের দায়িত্ব থেকেই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি।”পরিবেশ দিবসে শুধুমাত্র প্রকৃতির রক্ষাই নয়, মানবিক দায়িত্ব পালনও যে এক গুরুত্বপূর্ণ অংশ, এই শিবির যেন তারই এক জীবন্ত উদাহরণ হয়ে উঠল। স্থানীয়দের মতে, এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও বেশি মানুষকে রক্তদানে উৎসাহিত করবে।

No comments