তৃণমূল নিশ্চিতভাবে হারবে বলে নন্দীগ্রামে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ।বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “আট মাস বাকি আছে। মমতা থাকবেন না। প্রাক্তন হবেন।আমি আপনাদের ছোট চৌকিদার। দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী। আমি হয়তো আপনাদের আনন্…
তৃণমূল নিশ্চিতভাবে হারবে বলে নন্দীগ্রামে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ।বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “আট মাস বাকি আছে। মমতা থাকবেন না। প্রাক্তন হবেন।আমি আপনাদের ছোট চৌকিদার। দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী। আমি হয়তো আপনাদের আনন্দে একবার আসব। দুঃখে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাব।””রবিবার নন্দীগ্রামে বিজেপির একটি সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। শুভেন্দু বলেন ,একুশের নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন শুভেন্দু। দল বললে এবারও যে তিনি এখানে দাঁড়াতে প্রস্তুত, তা বুঝিয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।ছাব্বিশের সেই নির্বাচনে তৃণমূল হারবে বলে এদিন ফের মন্তব্য করেন তিনি। এরপর সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “ছাব্বিশ সালের লড়াইতে সকলের সাহায্য চাইব নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন।”

No comments