Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সুতাহাটায় উদ্ধার হওয়া উটের ঠিকানা খুজতে আদালতের শরণাপন্ন পুলিশ

অবলা জন্তুকে উদ্ধার করে চাপের মুখে সুতাহাটা থানার পুলিশ ।উটের খাবার খুঁজতে হন্নে হয়ে বেড়াতে লাগলো থানার পুলিশ ।হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালি অঞ্চলে দুর্বাবেড়িয়া থেকে ১০টি উট আটক করল সুতাহাটা থানার পুলিশ। পুলিশ জান…

 


অবলা জন্তুকে উদ্ধার করে চাপের মুখে সুতাহাটা থানার পুলিশ ।উটের খাবার খুঁজতে হন্নে হয়ে বেড়াতে লাগলো থানার পুলিশ ।হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালি অঞ্চলে দুর্বাবেড়িয়া থেকে ১০টি উট আটক করল সুতাহাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, এই উটগুলিকে দেখভালের জন্য এখন সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীদের অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। খাওয়ার ব্যবস্থাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, শুনেছি উট কাঁটাগাছ খায়। এখন তাদের পছন্দের কাঁটাগাছ কোথায় পাব? সকাল হলেই শুরু হয় খোঁজ খবর।দেশের প্রাণিসম্পদ আইন অনুসারে উট কেনাবেচা করা যায় না ,এমনটাই দাবি প্রশাসনের ।সুতাহাটা থানার ওসি বলেন , উট পাচারের কেসটি হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় ।আদালত বিষয়টি দেখভাল করার জন্য এডিআরকে(ADR) দায়িত্ব দিয়েছেন ।পাচারকারীদের কবল থেকে উদ্ধার করলেও পুলিশের কাছে এখন এই উটগুলির পরিচর্যা ও খাবার জোগাড়ের বিষয়টি মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, এগুলি চোরা পথে রাজস্থান থেকে বেআইনিভাবে আনা হয়েছিল। এই উটগুলির অবস্থান নিয়ে প্রথমে খবর দেন এক পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাস। তাঁর অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে উট নিয়ে যাওয়ার চেষ্টা করছে।এমনই অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে উটের ব্যবসা চলছে বলে পুলিশ খবর পায় । রাতে পুলিশ সূত্রের মাধ্যমে জানতে পারে । সামনে ঈদ ,ঈদ উপলক্ষে রাজস্থান থেকে বহু উট বেচাকেনা করার জন্য উটের আমদানি ।সেক সাহাজাহান কুরবানি ঈদ উপলক্ষে রাজস্থান থেকে ১১ টি উট বিক্রির জন্য নিয়ে আসে। এরমধ্যে চারটি উট বিক্রি হয়ে যায়। একটি উট জবাই করে গোস্ত হিসাবে বিক্রি করে। একটি উট অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে ছয়টি উট রয়েছে শেখ শাহজাহানের কাছে । সুতাহাটা থানার পুলিশ জানতে পারে ,উটগুলি অবৈধভাবে নিয়ে আসা হয়েছে । তদন্তে গিয়ে সুতাহাটা থানার আধিকারিকদের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাকি ছয়টি ওপরে আরো চারটি উট আটক করে সুতাহাটা থানার পুলিশ । উট গুলি তুলে নিয়ে যাওয়া হয় সুতাহাটা থানায় ।প্রাণিসম্পদ দপ্তরের আইন ভঙ্গ করার অভিযোগে আটক করা উটের বিষয়ে বুধবার হলদিয়া মহকুমা আদালতে বিচার হবে । 

এদিকে পুলিশ তদন্ত শুরু করেছে—কে বা কারা এই পাচারের সঙ্গে যুক্ত, এবং কারা এই উটগুলি নিয়ে এসেছিল। যত তাড়াতাড়ি সম্ভব উটগুলিকে ফেরত পাঠানো যায়, সেদিকেই এখন নজর প্রশাসনের।

No comments