Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মান্দারমনি উত্তাল সমুদ্রের স্নান করতে নেমে তলিয়ে মৃত ১,নিখোঁজ আরো ১ পর্যটক

দীপক পন্ডা --বেপরোয়াভাবে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন পর্যটক ।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মান্দারমনিতে উত্তাল সমুদ্রে স্নান করতে গিয়ে ।সমুদ্রের পাড়ে থেকে পর্যটকরা ডুবে যাওয়া ঘটনা দেখতে পেয়ে চিৎকার করে ।চিৎকার শুনে…

 


দীপক পন্ডা --বেপরোয়াভাবে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন পর্যটক ।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মান্দারমনিতে উত্তাল সমুদ্রে স্নান করতে গিয়ে ।সমুদ্রের পাড়ে থেকে পর্যটকরা ডুবে যাওয়া ঘটনা দেখতে পেয়ে চিৎকার করে ।চিৎকার শুনে ছুটে আসে নুলিয়ারা ।ছুটি আসে স্থানীয় পুলিশ ।উত্তাল সমুদ্র থেকে দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।হাসপাতালে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে ।আরেকজনের অবস্থা আশঙ্কাজনক ।পর্যটকদের দাবি আরেকজন তলিয়ে গেছে ।সেই কথামতো নুলিয়া ও পুলিশ প্রশাসন খোঁজ চালায় ।

স্থানীয় সূত্রে জানা যায় ,উত্তাল সমুদ্রে তিনজন পর্যটক স্নান করতে নামে ।ঢেউ উপেক্ষা করে বেশ কিছুটা দূরে চলে যায় ।সমুদ্রের টানে আর ফিরতে পারছিল না।পর্যটকদের চিৎকারে স্পিডবোর্ড নিয়ে ঝাপায় পুলিশ ও কর্তব্যরত নুলিয়া ।

মান্দারমনি থানা সূত্রে জানা যায় ,বারাসাত থেকে তিন পরিবার একসাথে হোটেলে উঠেছিল ।তারা মদ্যপান করে মঙ্গলবার দুপুরে তিনজনে একসাথে সমুদ্র স্নানে নামে ।দুজনকে উদ্ধার করা গেলেও একজন এখনো খোঁজ মেলেনি ।স্পিডবোর্ড নিয়ে সন্ধান চালাচ্ছে পুলিশ ও নুলিয়া ।তাদের কারোরই পরিচয় এখনো পাওয়া যায়নি ।


No comments