Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

ফতেপুরে বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা ,চশমা প্রদান, ছানি অপারেশান শিবির।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ফতেপুর শাখার উদ্যোগে, রামপুর বিবেকানন্দ মিশন নেত্র নিরাময়া কেন্দ্রের সহযোগিতায় সোমবার ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চক্ষু পরীক্ষা শিবির। উদ্যোক্তাদের মধ্যে ফতেপুর শাখার সম্পাদক শেখ ওয়াসিম আ…

 


পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ফতেপুর শাখার উদ্যোগে, রামপুর বিবেকানন্দ মিশন নেত্র নিরাময়া কেন্দ্রের সহযোগিতায় সোমবার ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চক্ষু পরীক্ষা শিবির। উদ্যোক্তাদের মধ্যে ফতেপুর শাখার সম্পাদক শেখ ওয়াসিম আক্রাম বলেন, আমাদের এই শিবিরে ৮৫ জন চক্ষু পরীক্ষা করেছেন । এর মধ্যে ৫০ জন গরিব পরিবারের ব্যক্তিদের চশমা প্রদান করা হয়,৬৫ জন দুস্থ: মানুষকে ঔষধ প্রদান সহ ৮ জনের ছানি অপারেশান এর ব্যবস্থা করা হয় ।শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল সংখ্যায় সব থেকে বেশি। আগামীতে আরও বড় মাপের যাতে আমরা ক্যাম্প করার বার্তা দিলেন সম্পাদক ।বিশিষ্ট সমাজসেবী তথা পঞ্চায়েত সদস্য শেখ আবুল হাসান বলেন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ফতেপুর শাখা সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি করে থাকে।। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য স্নেক ম্যান নকুল চন্দ্র ঘাঁটি,সাংবাদিক শেখ আনোয়ার হোসেন শিক্ষক,সঞ্জয় প্রামাণিক বিশিষ্ট সমাজসেবী উৎপল মাইতি,শিক্ষক অরূপ দাস সহ অনেকেই।

No comments