Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে মঞ্জুশ্রী মোড় থেকে দুর্গাচক পর্যন্ত মিছিল

পহেলগামের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে প্রত্যাঘাতে সাফল্য পেয়েছে ভারত। এই সাফল্যকে সামনে রেখে রাজ্যজুড়ে তৃণমূল শুরু করেছে শ্রদ্ধা জ্ঞাপন মিছিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দ…

 


পহেলগামের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে প্রত্যাঘাতে সাফল্য পেয়েছে ভারত। এই সাফল্যকে সামনে রেখে রাজ্যজুড়ে তৃণমূল শুরু করেছে শ্রদ্ধা জ্ঞাপন মিছিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৭ ও ১৮ মে বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত রাজ্য জুড়ে শুরু হচ্ছে জাতীয়তাবাদী মিছিল। রবিবার বিকেলে হলদিয়ার দুর্গাচকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হল। হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে মঞ্জুশ্রী মোড় থেকে দুর্গাচক পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয় ।এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন নেতৃত্ব শিবনাথ সরকার ,হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডল ,আজিজুর রহমান প্রমুখ নেতৃত্বরা । যাঁরা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন, সেই সব শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে একদিকে যেমন শহিদদের প্রতি সম্মান জানানো হয়, সেই সঙ্গে দেশপ্রেম ও ধর্ম নিরপেক্ষতার বার্তাও দেওয়া হবে। এদিনের মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকেরা পা মেলান।

No comments