Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

বিজেপির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কাঁথি তিন নম্বর ব্লকের দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের দাপুটে বিজেপি নেতা

বিজেপির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কাঁথি তিন নম্বর ব্লকের দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের দাপুটে বিজেপি নেতা চন্দন বারিক। রবিবার কাঁথি তিন নম্বর ব্লকে এক কর্মী সম্মেলনে তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে …

 


বিজেপির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কাঁথি তিন নম্বর ব্লকের দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের দাপুটে বিজেপি নেতা চন্দন বারিক। রবিবার কাঁথি তিন নম্বর ব্লকে এক কর্মী সম্মেলনে তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান পূর্ব মেদিনীপুর জেলা

পরিষদের সভাধিপতি উত্তম বারিক, দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযুষ কান্তি পন্ডা , কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, দলের ব্লক তৃণমূল সভাপতি নন্দদুলাল মাইতি, যুব সভাপতি গৌরিশঙ্কর মিশ্র, অশোক কুমার জানা, মিতা সাউ মানিক লাল দোলাইও যুব নেতা দেবশঙ্কর দোলাই এবং দিলীপ ভূঞা প্রমুখ। এদিন চন্দন বারিক বলেন, বিজেপি দলের নীতি আদর্শ বলতে কিছু নেই। তাই বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে যোগ দিলাম। এদিনের কর্মী সম্মেলনে অসং্খ্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা সামিল হন। যা ছিল চোখে পড়ার মতো।

No comments