Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

নন্দকুমার থানার শীতলপুর ও বনভেড়া এলাকায় নন্দকুমারমুখী একটি টোটো এবং একটি পর্যটকদের গাড়ির মধ্যে ধাক্কা লাগে

শুত্রুবার বিকাল ৫টা নাগাদ দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে নন্দকুমারের শীতলপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।নন্দকুমার থানার শীতলপুর ও বনভেড়া এলাকায় নন্দকুমারমুখী একটি টোটো এবং একটি পর্যটকদের গাড়ির মধ্যে ধাক্কা লাগে।টোটোর সঙ্গে ধাক্কা! দিঘা…

 


শুত্রুবার বিকাল ৫টা নাগাদ দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে নন্দকুমারের শীতলপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।নন্দকুমার থানার শীতলপুর ও বনভেড়া এলাকায় নন্দকুমারমুখী একটি টোটো এবং একটি পর্যটকদের গাড়ির মধ্যে ধাক্কা লাগে।টোটোর সঙ্গে ধাক্কা! দিঘায় যাওয়ার পথে নয়ানজুলিতে পড়ে গেল পর্যটকদের গাড়ি। আহত হয়েছেন টোটোর চালক, দুই মহিলা ও এক শিশু। রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। দিঘার দিকে যাচ্ছিল একটি বাস, অপরদিক থেকে আসছিল পর্যটক ভর্তি একটি প্রাইভেট গাড়ি ও টোটো। বাসকে পাশ কাটিয়ে বেরোতে গেলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন টোটোর চালক। টোটোও নয়নজুলিতে পড়ে যায়। আর এই ঘটনার জেরে টোটোর চালক, দুই মহিলা ও এক শিশু আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা তমলুক মেডিক্যাল কলেজে নিয়ে যায়। পাশাপাশি জাতীয় সড়কে তিন চাকার টোটো ও অটো চলাচল নিয়ে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু তা বুড়ো আঙুল দেখিয়েও দেদার চলে টোটো।দুর্ঘটনার পর টোটো ও প্রাইভেট গাড়ি, দুটোই জলে পড়ে রয়েছে।

No comments